পার্টনারস সামিট আয়োজন করল এপেক্স

পারস্পরিক আস্থা ও দীর্ঘ পথচলা উদযাপনে ‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যে ‘পার্টনারস সামিট’ আয়োজন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড।
গতকাল শনিবার রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে পার্টনারদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে পার্টনারদের ছয়টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ছিল
লংস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড, ডেলিভারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড। সর্বোচ্চ সম্মাননা ছিল ‘সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাওয়ার্ড’। পাশাপাশি পার্টনারদের সঙ্গে কাজের সমন্বয় বাড়াতে নতুন ‘পার্টনার পারফরম্যান্স টুল’ চালু করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ। তারা প্রতিষ্ঠানের প্রবৃদ্ধিতে পার্টনারদের সুসম্পর্ক ও স্বচ্ছতার ওপর জোর দেন। এ ছাড়া অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত পার্টনার তামিম চৌধুরী।



