ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আইইউবিতে সেমিনার
সংবাদ বিজ্ঞপ্তি

‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্যে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সম্প্রতি সেমিনারের আয়োজন করে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) ফার্মেসি বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য ড. হুসনে আরা আলী। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্মেসি কাউন্সিলের (পিসিবি) অ্যাক্রিডিটেশন কমিটির সভাপতি মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক মো. শাহ এমরান। আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়।



