সম্মিলিত ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চতুর্থ সভা
সংবাদ বিজ্ঞপ্তি

সার্বিক কার্যক্রমে গতিশীলতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান। এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য লে. কর্নেল (অব.) মো. খান সুবায়েল বিন রফিক (পিএইচডি) ও কে এম জাকারিয়া, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম।



