স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ফিরোজুর রহমান
অর্থনৈতিক ডেস্ক

ফিরোজুর রহমান
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফিরোজুর রহমান। তিনি ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
ফিরোজুর রহমান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট ৩১৫ বি২) বাংলাদেশের সাবেক জেলা গভর্নর এবং পিএমজেএফ লায়ন। তিনি ফিরোজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সোনালী ইন্স্যুরেন্সের অন্যতম উদ্যোক্তা।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইয়াকুবনগরে ফিরোজুর রহমান রেসিডেনশিয়াল একাডেমি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। এ ছাড়া রাজধানীর শুক্রাবাদে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য ও চেয়ারম্যান হিসেবে তার রয়েছে ৪২ বছরের দায়িত্ব পালনের অভিজ্ঞতা।






