সিটিজেনস ব্যাংকের নির্বাহী কমিটির নতুন চেয়ারম্যান

মাসুদুজ্জামান
সর্বসম্মতিক্রমে সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাসুদুজ্জামান। তিনি তৈরি পোশাকশিল্প খাতে ২৮ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন ব্যবসায়ী এবং সিটিজেনস ব্যাংক পিএলসির স্পন্সর পরিচালক। মাসুদুজ্জামান মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাইন ড্রেস লিমিটেড, সাদিয়া ফ্যাশন ওয়্যারস লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি এমব্রো আর্চ, ওশান কালার, স্টেপ টু রেইনবো, আটলান্টিক অ্যাকসেসরিজ, সাদিয়া প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ এবং কেয়ামা কালার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। রপ্তানির ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি টানা ছয়বার সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি মাসুদুজ্জামান সমাজকল্যাণ, মানবিক উদ্যোগ, ক্রীড়া এবং কমিউনিটি উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। মাসুদুজ্জামান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সহসভাপতি ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক কল্যাণমুখী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন এবং দেশের খেলাধুলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।







