Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
ভাড়া নয়, ভালোবাসায় তুষ্ট কমলেশ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ব্যাংক

ব্যাংক এমডিদের সর্বোচ্চ মাসিক বেতন ৩৮.৫৮ লাখ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২২:৫৫
ব্যাংক এমডিদের সর্বোচ্চ মাসিক বেতন ৩৮.৫৮ লাখ

গ্রাফিকস: আগামীর সময়

দেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরে ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকট ও আস্থাহীনতায় ভুগলেও শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক বা বেতন-ভাতা দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। অনেক দুর্বল ব্যাংক অস্তিত্ব সংকটে ভুগলেও ব্যাংকগুলোর নিরীক্ষিত আর্থিক হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশের একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মাসিক গড় সর্বোচ্চ বেতন ছিল ৩৮ লাখ ৫৮ হাজার টাকা।

বছরে এর পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ টাকায়, যা দিনে গড়ে প্রায় ১ লাখ ২৭ হাজার টাকার সমান। বিপুল পরিমাণ এ পারিশ্রমিক দিয়ে দেশের ব্যাংক খাতে এমডিদের সর্বোচ্চ সম্মানীর রেকর্ড গড়েছে সিটি ব্যাংক। আর এ সম্মানী নিয়ে শীর্ষ নির্বাহীদের তালিকায় এককভাবে প্রথম স্থানে রয়েছেন ব্যাংকটির এমডি ও সিইও মাশরুর আরেফিন।

তবে তার নেতৃত্বে সিটি ব্যাংকের নিয়মিত মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়ে ২০২৫ সালে ১ হাজার ৩২৪ কোটি ২৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। এর আগের বছর ২০২৪ সালে তার সম্মানী অনেকটা কম ছিল। ওই বছর তিনি ২ কোটি ৯৩ লাখ টাকা পেয়েছিলেন। অর্থাৎ এক বছরের ব্যবধানে তার সম্মানী বেড়েছে ১ কোটি ৭০ লাখ টাকা বা প্রায় ৫৮ শতাংশ। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

সম্মানীর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইস্টার্ন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ১৮ বছর দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৮ এপ্রিল তিনি অবসরে যান। ২০২৫ সালে তিনি ব্যাংকটি থেকে মোট ৩ কোটি ৫৮ লাখ টাকা সম্মানী পেয়েছেন, যা মাসে গড়ে ২৯ লাখ ৮৩ হাজার টাকার সমান।

আরও পড়ুন

ব্যক্তিগত হাইব্রিড গাড়ি কেনায় সর্বোচ্চ ঋণ ৮০ লাখ টাকা

২৫ জুন ২০২৬

এরপরই রয়েছেন ডাচ্-বাংলা ব্যাংক থেকে গত ৬ ফেব্রুয়ারি অবসরে যাওয়া এমডি আবুল কাশেম মো. শিরিন। ২০২৫ সালে তিনি ৩ কোটি ২৪ লাখ টাকা সম্মানী নিয়েছেন, যার মাসিক গড় দাঁড়ায় ২৭ লাখ টাকা।

শেয়ারবাজারে তালিকাভুক্ত অন্য ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরাও আকর্ষণীয় সম্মানী নিচ্ছেন। ২০২৫ সালে ২ কোটির বেশি সম্মানী পাওয়া এমডিদের মধ্যে রয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৮৬ লাখ, ব্র্যাক ব্যাংকের ২ কোটি ৫৬ লাখ, যমুনা ব্যাংকের ২ কোটি ৫০ লাখ, ব্যাংক এশিয়ার ২ কোটি ৪৩ লাখ, আল-আরাফাহ্ ব্যাংকের ২ কোটি ১৪ লাখ, প্রাইম ব্যাংকের ২ কোটি ৬ লাখ এবং মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি টাকা।

অন্যদিকে, ১ থেকে ২ কোটি টাকার মধ্যে সম্মানী গ্রহণকারীদের তালিকায় রয়েছেন ইউসিবির এমডি ১ কোটি ৯৯ লাখ, শাহজালাল ব্যাংকের ১ কোটি ৯৭ লাখ, মার্কেন্টাইল ও প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ৭৫ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১ কোটি ৬৭ লাখ, ইসলামী ব্যাংক, এনসিসি ও এনআরবি ব্যাংকের ১ কোটি ৫৩ লাখ টাকা করে। এই তালিকায় আরও আছেন পূবালী, ট্রাস্ট, ওয়ান, উত্তরা, ঢাকা এবং এসবিএসি ব্যাংকের এমডিরা, যাদের সম্মানী ১ কোটি ১৬ লাখ থেকে ১ কোটি ৫১ লাখ টাকার মধ্যে।

এ ছাড়া ১ কোটি টাকার নিচে সম্মানী পাওয়া এমডিদের মধ্যে এনআরবিসি ব্যাংকের এমডি ৯৮ লাখ, সাউথইস্ট ব্যাংকের ৯৫ লাখ, এবি ব্যাংকের ৮৪ লাখ, রূপালী ব্যাংকের ৭২ লাখ এবং ন্যাশনাল ব্যাংকের এমডি ৭১ লাখ টাকা সম্মানী পেয়েছেন।

ব্যাংক নির্বাহীদের সম্মানীর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আগামীর সময়কে জানিয়েছেন, বেসরকারি ব্যাংকগুলোয় এমডি বা সিইওদের বেতন সংশ্লিষ্ট ব্যাংকের মালিকপক্ষ তথা পরিচালনা পর্ষদ নির্ধারণ করে। কোনো ব্যাংকের এমডি কাঙ্ক্ষিত পারফরম্যান্স না করার পরও যদি তাকে অতিমূল্যায়িত সম্মানী দেওয়া হয়, সেক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার থাকে না।

ব্যাংকপরিমাণএমডি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    যুক্তরাষ্ট্র, ভারত ও চীনকে দায়ী করে বন্যার ক্ষতিপূরণ চায় নেপাল

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৪

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    জ্বালানি সংকটের কারণ জানালেন প্রধানমন্ত্রী, দেখালেন সমাধানের পথ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩২

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    কমলাপুরে রেললাইনের পয়েন্টে আটকে গেল কিশোরের পা, আসছিল ট্রেন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৮

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    সাবেক দুই সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৯

    advertiseadvertise