নেত্রকোনার আটপাড়ায় গরুর জন্য কচুরিপানা আনতে গিয়ে বজ্রপাতে আল মামুন ওরফে নাঈম মিয়া (১৬) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত নাঈম মিয়া গ্রামের আলামিন মিয়ার ছেলে। তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বর্তমানে ফলাফলের অপেক্ষায় ছিলেন তিনি।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে বাড়ির সামনের বিলে নৌকা নিয়ে গরুর জন্য কচুরিপানা আনতে যান নাঈম। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি বিলের...