Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিকে তালা, বাইরে অপেক্ষা

মমিনুর আজাদ, সৈয়দপুর (নীলফামারী)
agamir somoy
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫৮
সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিকে তালা, বাইরে অপেক্ষা

গ্রাফিকস: আগামীর সময়

সকাল ৯টা। কমিউনিটি ক্লিনিকের দরজায় ঝুলছে তালা। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন রোগী। কারও হাতে প্রেসক্রিপশন, কেউ এসেছেন সন্তানের জন্য ওষুধ নিতে। অপেক্ষা করতে করতে একপর্যায়ে তারা আশ্রয় নেন পাশের মুদি দোকানের বেঞ্চে। বেলা বাড়ে, কিন্তু ক্লিনিকের দরজা খোলে না। স্বাস্থ্যকর্মীর অপেক্ষায় এভাবেই সময় কাটে রোগীদের। নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিজবাড়ী কমিউনিটি ক্লিনিকে এমন পরিস্থিতির কথা জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা।

সেখানে চিকিৎসা নিতে আসা আরজিনা বেগম তুলে ধরেন নিজের ভোগান্তির কথা, দুই ঘণ্টা ধরে অপেক্ষা করছেন তিনি। স্বাস্থ্যকর্মী এলে ওষুধ নিয়ে বাড়ি ফিরবেন। তার অভিযোগ, সাধারণত বেলা ১১টা থেকে সাড়ে ১১টার দিকে সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) আসেন, দুপুর ১টার দিকে চলে যান।

একই অভিযোগ উপজেলার কামারপুকুর বাগডোকরা কমিউনিটি ক্লিনিক নিয়েও। স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলামের ভাষ্য, সকাল ৯টায় ক্লিনিক খোলার কথা থাকলেও সিএইচসিপি আসেন বেলা ১১টার দিকে। আবার দুপুর ১টার আগেই চলে যান। প্রয়োজনীয় ওষুধও ঠিকমতো দেওয়া হয় না।

সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। প্রতিটিতে একজন সিএইচসিপি সপ্তাহে ছয় দিন দায়িত্ব পালনের কথা। পাশাপাশি স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারীরও সপ্তাহে তিন দিন করে সেবা দেওয়ার নির্দেশনা রয়েছে। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ক্লিনিক খোলা থাকার কথা। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক সময় নির্ধারিত সময়ে স্বাস্থ্যকর্মীদের পাওয়া যায় না। ২৪ ধরনের ওষুধ সরবরাহের কথা থাকলেও প্রয়োজনের সময় তা মেলে না।

অভিভাবক আবদুর রহিম জানালেন, সন্তানের জন্য ওষুধ নিতে দুই দিন ক্লিনিকে গিয়েও সেটি খোলা পাননি। পরে বাধ্য হয়ে দোকান থেকে ওষুধ কিনে খাওয়াতে হয়েছে।

তবে নিজবাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জলির নাহারের দাবি, দূর থেকে আসতে হয় বলে যানজটের কারণে কখনো দেরি হয়। দুপুর ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ক্লিনিকে থাকেন তিনি।

কামারপুকুর বাগডোকরা কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাপলা আক্তার জানালেন, প্রতিদিন গড়ে ৪০-৫০ জন রোগীকে সেবা দেন তিনি। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ক্লিনিকে থাকেন।

নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আবদুর রাজ্জাকের মন্তব্য, বিষয়টি তার জানা ছিল না। অভিযোগগুলো খতিয়ে দেখে তদারকির ব্যবস্থা করবেন তিনি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব