রাশেদ খাঁন
দেশ অশান্ত করছে জামায়াত, সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ

ঝিনাইদহ সদরে এমকে মাধ্যমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: আগামীর সময়
আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বাংলাদেশে বিরাজনীতিকরণ চায় জামায়াতে ইসলামী। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ রবিবার সকালে ঝিনাইদহ সদরের এমকে মাধ্যমিক বিদ্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
গণঅধিকার পরিষদের সাবেক ও বিএনপির বর্তমান এই নেতার মতে, জামায়াত রাষ্ট্রকে অশান্ত করছে। সেই সুযোগে মিছিল করছে আওয়ামী লীগ।
কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে রাশেদ খাঁন বললেন, ‘শেখ হাসিনার ফাঁদে আপনারা পা দিয়েন না। শেখ হাসিনা মারা গেলেও তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো লোক নেই।’
মতবিনিময় সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহিউদ্দিন ও স্থানীয় চেয়ারম্যান খুরশিদ আলম উপস্থিত ছিলেন।



