Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পরীক্ষার ফল খারাপ হওয়ার ভয়ে ‘আত্মগোপনে’ স্কুলছাত্র

শেরপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২২:৫০
পরীক্ষার ফল খারাপ হওয়ার ভয়ে ‘আত্মগোপনে’  স্কুলছাত্র

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তারের প্রেস ব্রিফিং

শেরপুরে বাসা থেকে নিখোঁজের একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফল খারাপ হওয়ার ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তাকে অপহরণের কথা বলে পরিবারের কাছ থেকে ২৪ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্র মেস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ দিন বিকালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

মহিবুল শেরপুর জেলা শহরের মাধবপুর মহল্লার কলেজশিক্ষক শাহীনুর ইসলামের ছেলে। সে শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকাল ৪টার দিকে তাকে বাসায় রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে ফিরে এসে ছেলেকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত গভীর হলেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানায় পরিবার।

এর মধ্যে একটি চক্র পরিবারের সদস্যদের ফোন করে মহিবুলকে অপহরণের দাবি করে এবং মুক্তিপণ হিসেবে টাকা চায়। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে মহিবুলের বাবা শাহীনুর ইসলাম ওই চক্রের দেওয়া নম্বরে প্রাথমিকভাবে ২৪ হাজার টাকা পাঠান।

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ। পরে রবিবার দুপুরে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্র মেস থেকে মহিবুলকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে মহিবুল জানিয়েছে, নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশ নেওয়ার পর ফল খারাপ হওয়ার আশঙ্কায় ভয়ে সে বাসা থেকে পালিয়ে যায়। ফল প্রকাশের আগেই সে আত্মগোপন করে।

অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার জানান, মহিবুলের পরিবার প্রতারণা করে টাকা নেওয়া চক্রটির বিরুদ্ধে থানায় অভিযোগ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরআত্মগোপনে স্কুলছাত্রপরীক্ষায় ফল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে