Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘কেসিসি এলাকায় ডেঙ্গুর ১৮ হটস্পট’

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ২০:১২
‘কেসিসি এলাকায় ডেঙ্গুর ১৮ হটস্পট’

ছবি: আগামীর সময়

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম গাজী জানিয়েছেন, খুলনা সিটি করপোরেশনের এলাকায় ডেঙ্গুর ১৮টি হটস্পট রয়েছে। গতমাসে হাসপাতালটিতে দুই হাজার আটশত ৩৮ জনের ডেঙ্গু পরীক্ষা করে এক হাজার ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়। খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভায় এ তথ্য জানান তিনি।

আজ রবিবার জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, খুলনায় ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় সরকারি হাসপাতালগুলোয় দিনের যে কোন সময় ডেঙ্গু পরীক্ষার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। শারদীয় দুর্গাপূজার মন্ডপ গুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিরাপদ বিদ্যুৎ সংযোগ ও অগ্নিদুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা রাখতে হবে।

তিনি আরো বলেন, শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনা রোধে এবং চলমান ডেঙ্গু পরিস্থিতির অবসানে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, চলমান ওএমএস কার্যক্রমে মনিটরিং বাড়াতে হবে।

আরও পড়ুন

নাশকতার অভিযোগে ইউপি সদস্যসহ আ.লীগের ৪ নেতা-কর্মী আটক

১৮ অক্টোবর ২০২৬

প্রশাসক বলেন, দাকোপের পানখালী এসডিজি গ্রাম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরকে তাদের নির্ধারিত কার্যক্রম যথাযথ ভাবে সম্পন্ন করতে মনোযোগী হতে হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান সভায় জানান, মা ইলিশ সংরক্ষণে গতমাসে ২০টি মোবাইল কোর্ট এবং ৫০টি অভিযান চালানো হয়েছে। ইলিশ আহরণ বন্ধকালীন খুলনার তিন হাজার নয়শত ৮৬ জেলে পরিবারের মধ্যে তিন হাজার নয়শত ১৯ পরিবার তাদের অনুকূলে বরাদ্ধ চাল পেয়েছেন। এ সময় ৬ দশমিক ৮ লাখ মিটার জাল আটক করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম সভায় জানান, খুলনা জেলায় তিন লাখ ৫০ হাজার কৃষক কার্ড প্রদানের লক্ষ্যমাত্রার বিপরীতে ১২ শতাংশ কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। বটিয়াঘাটার আমীরপুর ইউনিয়নের এক হাজার ৪৯২ জন কৃষক প্রত্যেকে দুই হাজার পাঁচ শ টাকা করে প্রণোদনা পেয়েছেন। জেলায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া চলমান। আমন চাষের লক্ষ্যমাত্রা ৯৯ শতাংশ অর্জিত হয়েছে।

সভায় সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. রনী খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

কেসিসিডেঙ্গুহটস্পট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’