Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভূরুঙ্গামারীতে চাকরির নামে প্রতারণার অভিযোগ, টার্গেট বেকার যুবকরা

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ২১:০৩
ভূরুঙ্গামারীতে চাকরির নামে প্রতারণার অভিযোগ, টার্গেট বেকার যুবকরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেকার যুবকদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। দেশের সুপরিচিত শিল্পগোষ্ঠী আকিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবকের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির আশ্বাস দিয়ে প্রথমে ই-মেইলে সিভি সংগ্রহ করা হয়। পরে জামানত ও আনুষঙ্গিক খরচের কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আদায় করা হয় ১০ থেকে ১২ হাজার টাকা। এরপর ওই সিভি ব্যবহার করে অন্য বেকারদের ফোন দিয়ে বিশ্বাস অর্জনের চেষ্টা করে নতুন করে চালানো হয় প্রতারণা ।

ভুক্তভোগী রাজু মিয়া (৩০) জানান, ৪ মে একটি অপরিচিত নম্বর থেকে যোগাযোগ করা হয়। আকিজ গ্রুপে চাকরি দেওয়ার কথা বলা হয় তাকে। এরপর [email protected] ঠিকানায় সিভি পাঠাতে বলা হয় রাজু মিয়াকে। পরে জামানত হিসেবে ১২ হাজার টাকা বিকাশে পাঠাতে বলা হলে টাকা দেন তিনি। তিনি আরও জানান, তার দেওয়া তথ্য ব্যবহার করে পরে আবু জোবায়ের (২৭) নামের আরেকজনের কাছ থেকে ৮ হাজার টাকা নেওয়া হয়।

আবু জোবায়ের জানান, রাজু মিয়ার পরিচয়ে তার কাছে চাকরির প্রস্তাব আসে। সিভি নেওয়ার পর খরচের কথা বলে চাওয়া হয় টাকা। টাকা পাঠানোর পর বন্ধ পাওয়া যায় যোগাযোগ।

ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক হাফিজুর রহমান জানান, একজন শিক্ষার্থীর পরিচয় ব্যবহার করে চাকরির নামে টাকা দাবি করা হলে সন্দেহ হয় তার। পরে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, এ বিষয়ে কিছু জানেন না তারা। এতে নিশ্চিত হওয়া যায় একটি প্রতারক চক্রের কাজ এটি।

প্রতারণার বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুন্তাসির মামুন মুন জানান, চাকরির নামে প্রতারণা রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি। গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

প্রতারক চক্রটি ধারাবাহিকভাবে বেকার যুবকদের টার্গেট করে এমন প্রতারণা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রতারক চক্রবেকারত্ব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী