Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদী

দানের মাংসে অস্থায়ী হাট, দামও কম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ২০:২০
দানের মাংসে অস্থায়ী হাট, দামও কম

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে এবারও বসেছে দানে পাওয়া কোরবানির মাংসের অস্থায়ী হাট।

বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত পৌর শহরের রেলগেট, ফকিরের বটতলা ও স্টেশন এলাকার বিভিন্ন স্থানে জমে ওঠে এই ব্যতিক্রমী বাজার। সেখানে প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৫৫০ টাকায়।

সরেজমিনে দেখা যায়, কেউ কোরবানির দানের মাংস সংগ্রহ করে বিক্রি করছেন, আবার কেউ সারাদিন কসাইয়ের কাজ করে পাওয়া মাংস নিয়ে এসেছেন বাজারে। তুলনামূলক কম দামে মাংস কিনতে নিম্নআয়ের মানুষ ও যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তারা ভিড় করছেন এসব হাটে।

আরও পড়ুন

ঈদের দিন দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

২৮ মে ২০২৬

মাংস বিক্রি করতে আসা আসাদুর রহমান জানান, সারাদিন কসাইয়ের কাজ করে তিনি তিন কেজি মাংস পেয়েছেন। এর মধ্যে দুই কেজি বিক্রি করবেন এবং এক কেজি বাড়িতে নিয়ে যাবেন। তিনি আশা করছেন, দুই কেজি মাংস বিক্রি করে প্রায় ১ হাজার ২০০ টাকা পাবেন।

স্টেশন রোডের ফকিরের বটতলায় মাংস বিক্রি করতে আসা সেলিনা বেগমের ভাষ্য, সারাদিনে তিনি প্রায় পাঁচ কেজি মাংস সংগ্রহ করেছেন। এত মাংস সংরক্ষণের জায়গা না থাকায় দুই কেজি রেখে বাকি তিন কেজি বিক্রি করতে এসেছেন।

মাংস কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে গরুর মাংসের দাম কেজিপ্রতি প্রায় ৭৫০ টাকা। সেখানে এই হাটে ৪৫০ থেকে ৫৫০ টাকার মধ্যেই মাংস পাওয়া যাচ্ছে। তাই পরিবারের চাহিদা মেটাতে তারা এখান থেকেই মাংস কিনছেন।

স্থানীয়দের মতে, প্রতি বছর ঈদের দিন থেকেই শহরের রেলগেট, ফকিরের বটতলা ও রেলস্টেশন এলাকায় এ ধরনের দানের মাংসের হাট বসে। এখানে ক্রেতা ও বিক্রেতা উভয়ই মূলত নিম্নআয়ের মানুষ। মাংস কেনাবেচার মাধ্যমে দুই পক্ষই কিছুটা উপকৃত হন।

ঈশ্বরদীঅস্থায়ী হাটকোরবানির মাংস
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise