দামুড়হুদায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে নাজমুল হোসেন (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে রুদ্রনগর মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন উপজেলার রুদ্রনগর গ্রামের জসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাওয়ার টিলার নিয়ে নিজের জমি চাষ দিতে যান নাজমুল। দুপুর ২টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মাঠে কাজ করছিলেন তিনি। মাঠেই বজ্রপাতে আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বললেন, কৃষিকাজ করার সময় বজ্রপাতে একজন কৃষকের মৃত্যুর খবর পেয়েছি।




