Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

২ দিনের জেল

ছাত্রীদের বুদ্ধিমত্তায় ইভটিজার গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২১:১৫
ছাত্রীদের বুদ্ধিমত্তায় ইভটিজার গ্রেপ্তার

অভিযুক্ত ইভটিজার

গাজীপুরের কালিয়াকৈরে একদল ছাত্রীর সাহসী ও ঐক্যবদ্ধ উদ্যোগে এক ইভটিজারকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। বৃহস্পতিবার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বাদশা মিয়া (১৮)। তিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চারমাথা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করছিলেন বাদশা মিয়া। বাজে মন্তব্য, শিস দেওয়া ও পথরোধসহ বিভিন্ন ধরনের হয়রানিতে অতিষ্ঠ হয়ে পড়ে শিক্ষার্থীরা। বিষয়টি পরিবারকে না জানিয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় অনেকে।

বৃহস্পতিবার নবম ও দশম শ্রেণির ১০ থেকে ১২ জন ছাত্রী একত্রিত হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পাওয়ার পর তিনি কৌশলে একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে বিদ্যালয়ে ডেকে আনেন বাদশাকে। তিনি আসার পর তাকে অফিস কক্ষে আটক রেখে খবর দেওয়া হয় পুলিশ ও উপজেলা প্রশাসনকে।

উপজেলা প্রশাসনের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার ঘটনাস্থলে এসে ছাত্রী, শিক্ষক ও অভিযুক্তের বক্তব্য শোনেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ৫০৯ ধারায় দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বাদশা মিয়াকে। পরে কালিয়াকৈর থানার মাধ্যমে গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয় অভিযুক্তকে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানিয়েছেন, ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে এবং নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রীর ভাষ্য, প্রতিদিন স্কুল গেটে দাঁড়িয়ে বাজে কথা বলতেন তিনি। ভয় পেয়ে কেউ কিছু বলতে পারত না। আজ সবাই মিলে সাহস করে শিক্ষকের কাছে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় ফিরে এসেছে স্বস্তি। ছাত্রীদের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

ইভটিজিংকারাদণ্ড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    দিনলিপি

    দিনলিপি