Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উপকেন্দ্রে ত্রুটি, বিদ্যুৎ নেই নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৬:৫৬
উপকেন্দ্রে ত্রুটি, বিদ্যুৎ নেই নারায়ণগঞ্জে

নারায়ণগঞ্জ শহর— আগামীর সময়

নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কখন নাগাদ সমস্যা সমাধান হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রবিবার (৭ জুন) সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, উকিলপাড়া, গলাটিপা, কালিরবাজার, আমলাপাড়া, টানবাজার, কাশীপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

টানবাজারের ব্যবসায়ী মেহেদী হাসান বলেছেন, ‘সকাল ১০টায় মার্কেটে গিয়ে দেখি কারেন্ট নাই। তীব্র গরমে খুবই খারাপ অবস্থা। পরে দোকান বন্ধ করে বাসায় চলে আসছি একটায়। এসে দেখি এখানেও কারেন্ট নাই।’

বিদ্যুৎ না থাকায় নিত্যদিনের কাজও ব্যাহত হচ্ছে বলে জানান কাশীপুরের বাসিন্দা লিমন দেওয়ান। তিনি বললেন, ‘আমাদের বাড়িতে গ্যাস সংযোগ নেই। রান্না চলে ইলেকট্রিক চুলায়। আজ সকাল থেকে বিদ্যুৎ না থাকায় খাবার কিনে খেতে হয়েছে।’


আরও পড়ুন

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬০

০৭ জুন ২০২৬

পূর্বঘোষণা না থাকায় অতিরিক্ত ভোগান্তির কথা তুলে ধরেন এলাকার আরেক বাসিন্দা কুলসুম বেগম। তার ভাষ্য, ‘বিদ্যুৎ আসতে দেরি হবে এমন কোনো মাইকিং আমরা শুনিনি। যার কারণে রেগুলার লোডশেডিং ভেবে পানি স্টোর করে রাখিনি। এখন তো বিদ্যুৎ দেরিতে আসলে পানির সংকটেও পড়তে হবে।’

এদিকে, নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জসিম উদ্দিন।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) নারায়ণগঞ্জ দক্ষিণের প্রধান প্রকৌশলী কামাল হোসেন জানান, শীতলক্ষ্যা ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রে লাইন ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ওই কেন্দ্র থেকে যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়, সেখানে সরবরাহ বন্ধ রয়েছে।

তিনি বলেছেন, ‘এ কেন্দ্রটি পিজিসিবির অধীনে। তারা যখন ত্রুটি মেরামত করবে, তখন আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। তবে পিজিসিবির পক্ষ থেকে কখন তা ঠিক করা হবে, সে বিষয়ে আমাদের কিছু জানানো হয়নি।’

বিকেল সোয়া ৪টা পর্যন্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

বিদ্যুৎ নেই নারায়ণগঞ্জেউপকেন্দ্রে লাইন ত্রুটিবিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise