চাটমোহর
মাঠ থেকে ফেরার পথে বজ্রপাত, মৃত্যু কৃষকের
পাবনা প্রতিনিধি

পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহেশপুর মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রব্বান আলী উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামাণিকের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মূলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা।
স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ জানিয়েছেন, বুধবার সকাল ১১টার দিকে জমির আগাছা পরিষ্কার করতে বিলে যান রব্বান আলী। দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে মহেশপুর মাঠ এলাকায় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




