Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভোলা

বজ্রপাতে প্রাণ গেল জেলের, ঝড়ে ব্যবসায়ীদের নিরানন্দ ঈদ

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৫:৩৫
বজ্রপাতে প্রাণ গেল জেলের, ঝড়ে ব্যবসায়ীদের নিরানন্দ ঈদ

ছবি: আগামীর সময়

আকস্মিক ঝড় ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার বিভিন্ন এলাকা। আজ মঙ্গলবার চরফ্যাশনে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। একই দিনে মনপুরায় কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকানঘর বিধ্বস্ত হয়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

নিহত জেলের নাম সজীব (২৯)। তিনি চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামছুল হক মাঝির ছেলে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আলম মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক জেলে।

স্থানীয়রা জানান, সকালে অন্য জেলেদের সঙ্গে নদীতে মাছ ধরতে যান সজীব। এ সময় হঠাৎ বজ্রপাত হয়। এতে নৌকাতেই তার মৃত্যু হয়। পরে সঙ্গে থাকা জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যুর ঘটনা বলে নিশ্চিত হয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, একই সময়ে মনপুরা উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট এলাকায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে পাঁচটি দোকানঘর বিধ্বস্ত হয়। এতে খাদ্যপণ্য, মুদি মালামালসহ বিভিন্ন পণ্য নদীতে ভেসে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মো. এনায়েতের প্রায় ৫ লাখ, আব্দুর রহমানের ৫ লাখ, সোহেলের ৩ লাখ এবং রাশেদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ব্যবসায়ীরা বলেছেন, ঈদ উপলক্ষে ধারদেনা ও ঋণ করে দোকানে পণ্য তুলেছিলেন তারা। কিন্তু কয়েক মিনিটের ঝড়েই সবকিছু তছনছ হয়ে যায়। দোকানঘর নদীতে পড়ে যাওয়ায় অনেক মালামাল পানিতে ভেসে গেছে। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুসা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেওয়া হবে।

ভোলাবজ্রপাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি