বিশ্বনাথে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

গতকাল বুধবার রাতে এনামুল হক এনামকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি: আগামীর সময়
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিশ্বনাথ উপজেলা কমিটির সদস্য এনামুল হক এনামকে গ্রেপ্তার করেছে পুলিশ। লামাকাজি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি।
গতকাল বুধবার রাতে সিলেট নগরী থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেট শহরে অভিযান চালিয়ে এনামুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।




