Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুন ২০২৬, ২০:২৮
ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

ছবি: আগামীর সময়

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা ও সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কক্সবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকরা। এ সময় তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা অক্ষুণ্ন রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের কার্যক্রমে অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবি জানান।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার শহরের প্রধান সড়কের ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখার সামনে ‘সচেতন গ্রাহক সমাজ, কক্সবাজার’ এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী জসিমউদ্দীন, এম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোতাহের হোসাইন, মুহাম্মাদ নুরুল আমিন, মাওলানা মোজাহের, মাওলানা হাফেজ ফরিদুল হক, মাওলানা আবুল কাসেম, মনসুর আলমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপের ফলে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ সংকটের মুখে পড়েছে। তাদের দাবি, সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের স্বকীয়তা, নীতিমালা ও কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে। যা গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

সমাবেশে বক্তারা জানান, ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি দেশের লাখো মানুষের আস্থার প্রতীক। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকের পরিচালনা কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেসব পরিবর্তন আনা হয়েছে, তা গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে।

পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে। এ কারণে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) পুনর্বহালের দাবি জানান তারা।

বক্তারা ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মৌলিক বৈশিষ্ট্য ও আদর্শ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বলেছেন, ‘গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে।’

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখতে ইসলামী ব্যাংকের স্বাধীন ও স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

ইসলামী ব্যাংকমানববন্ধনচেয়ারম্যান নিয়োগ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise