নড়াইলে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতা বহিষ্কার

বহিষ্কৃত ছাত্রদল নেতা জি এম মাশরাফি
নড়াইলের লোহাগড়ায় ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি হলেন, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জি এম মাশরাফি।
গতকাল সোমবার রাতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীলের সই করা বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়।
বলা হয়, নড়াইল জেলা শাখা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সম্প্রতি জি এম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়েছে। ভিডিওতে গাছপালাবেষ্টিত একটি নির্জন স্থানে বসে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। এরপর গতকাল আসে বহিষ্কারের বিজ্ঞপ্তি।
এ বিষয়ে জি এম মাশরাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তাকে বহিষ্কার কী কারণে, জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে জেলা ছাত্রদলের এক নেতা বললেন, ইয়াবা সেবনের কারণেই কেন্দ্রীয়ভাবে নেওয়া হয়েছে সিদ্ধান্তটি।







