Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদ্রাসাশিক্ষার্থী-ইমাম-মুয়াজ্জিন থেকে ভাড়া নেন না ভ্যানচালক ইয়ার মাহমুদ

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৬
মাদ্রাসাশিক্ষার্থী-ইমাম-মুয়াজ্জিন থেকে ভাড়া নেন না ভ্যানচালক ইয়ার মাহমুদ

ছবি: আগামীর সময়

পরিবারের মুখে হাসি ফোটাতে ধারদেনা করে ইউরোপের দেশ গ্রিসে পাড়ি জমিয়েছিলেন সখীপুরের ইয়ার মাহমুদ। নানা জটিলতা ও কাগজপত্রের বৈধতা না থাকায় সেখানে ১১ মাস অবস্থানের পর দেশে ফিরে আসেন তিনি। ২০১৫ সাল থেকে জীবিকার তাগিদে অটোভ্যান চালালেও এই পেশার মধ্যেই গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। তার অটোভ্যানে মাদ্রাসাশিক্ষার্থী, আলেম, হাফেজ, মুফতি, ইমাম ও মুয়াজ্জিন যাত্রী হিসেবে উঠলে তাদের কাছ থেকে কোনো ভাড়া নেন না তিনি।

ইয়ার মাহমুদের বাড়ি সখীপুরের কালিয়াপাড়া ঘোনারচালা এলাকায়। তিনি এলাকার হাসান আলীর ছেলে। প্রতিদিন অন্তত ১০ জন মাদ্রাসাশিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিকে বিনা ভাড়ায় তাদের গন্তব্যে পৌঁছে দেন তিনি। সখীপুর-সাগরদিঘী ও কচুয়া-ভালুকা সড়কে অটোভ্যান চালান ইয়ার মাহমুদ।

ভাড়ার পরিবর্তে এসব যাত্রীর কাছে তিনি শুধু মন থেকে দোয়া চান। দীর্ঘদিন ধরে তার এই উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। এ কারণে নিজ গ্রামের মানুষ, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও প্রশংসিত হয়েছেন তিনি। স্থানীয়দের কাছে এখন তিনি একজন মানবিক মানুষ হিসেবে পরিচিত।

ইয়ার মাহমুদের অটোভ্যানের নিয়মিত যাত্রী স্থানীয় ইমাম আইন উদ্দিন বলেন, ইয়ার মাহমুদ ভাই খুব সুন্দর মনের মানুষ। এমন মহৎ কাজ করে তিনি মাদ্রাসাশিক্ষার্থীদের সম্মানিত করেছেন। তার মঙ্গল কামনা করি।

আরেক যাত্রী হাবিবুর রহমান মন্তব্য করেন, আজকাল এমন মানুষ খুব কমই পাওয়া যায়। অনেকেই ১০ টাকার ভাড়া ২০ টাকা নেন। কিন্তু ইয়ার মাহমুদ মাদ্রাসাশিক্ষার্থী, আলেম, হাফেজ, মুফতি, ইমাম ও মুয়াজ্জিনদের কাছ থেকে কোনো ভাড়া নেন না। বিষয়টি নিঃসন্দেহে প্রশংসনীয়।

ইয়ার মাহমুদের এই উদ্যোগের পেছনে রয়েছে ব্যক্তিগত একটি প্রতিজ্ঞা। তিনি জানিয়েছেন, তার প্রথম সন্তান জন্মের পর মারা যায়। এরপর তিনি ইচ্ছা করেন- আল্লাহ তাকে আবার সন্তান দিলে তাকে মাদ্রাসায় পড়িয়ে ভালো আলেম হিসেবে গড়ে তুলবেন। তাই মাদ্রাসাশিক্ষার্থীদের কাছ থেকে কোনো ভাড়া নেবেন না।

ইয়ার মাহমুদ উল্লেখ করেন, আমাদের সংসারে আমার সহধর্মিণীর প্রথম সন্তান হয়েছিল। কিন্তু সেই সন্তানটি মারা যায়। সন্তানটি মারা যাওয়ার পর আমি নিয়ত করেছিলাম, আল্লাহ যদি আমাকে আবার সন্তান দেন, তাহলে তাকে মাদ্রাসায় পড়াব এবং একজন ভালো আলেম হিসেবে গড়ে তুলব। পাশাপাশি মাদ্রাসাশিক্ষার্থীদের কাছ থেকে কোনো ভাড়া নেব না।

তিনি আরও বলেন, সেই নিয়ত থেকেই বর্তমানে মাদ্রাসাশিক্ষার্থী, আলেম, হাফেজ, মুফতি, ইমাম ও মুয়াজ্জিন আমার গাড়িতে উঠলে তাদের কাছ থেকে কোনো ভাড়া নিই না। আমার কাছে মনে হয়, যেদিন তাদের কাছ থেকে ভাড়া নিই না, সেদিন আমার রোজি-রোজগার অনেক বেড়ে যায়।

বিদেশ যাওয়ার সময় করা ঋণের বড় একটি অংশ এখনো পরিশোধ করতে পারেননি ইয়ার মাহমুদ। বর্তমানে তার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ রয়েছে। অটোভ্যান চালিয়ে সেই ঋণ পরিশোধের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি পরিবার চালানোর দায়িত্বও পালন করছেন। তার ছেলে ইমন স্থানীয় একটি দাখিল মাদ্রাসায় পড়াশোনা করছে।

অবসর সময়ে শখের বশে ‘Ear Mahmud’ নামে ফেসবুক আইডিতে ভিডিও ও বিভিন্ন কনটেন্ট তৈরি করেন তিনি।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইয়ার মাহমুদ বলেন, আল্লাহ যতদিন আমাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন, ততদিন আমি মাদ্রাসাশিক্ষার্থী, আলেম, হাফেজ, মুফতি, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান করব। অটোভ্যান চালিয়ে নিজের ঋণ পরিশোধ করব। মরার আগ পর্যন্ত আমি এই পেশায় থাকব। আমার জীবনে আর কিছু চাওয়ার নেই।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী