Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটিতে পর্যটকের ঢল, উৎসবের আমেজে মুখর ঐতিহাসিক সোনারগাঁ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ১৭:৫৯
ঈদের ছুটিতে পর্যটকের ঢল, উৎসবের আমেজে মুখর ঐতিহাসিক সোনারগাঁ

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে প্রাচীন বাংলার রাজধানীখ্যাত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দর্শনীয় স্থানগুলোতে নেমেছে লাখো পর্যটকের ঢল। ঈদের দ্বিতীয় দিন শুক্রবার ও শনিবার থেকে সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর, পানাম নগর ও বাংলার তাজমহলসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

রাজধানী ঢাকার একেবারেই কাছাকাছি হওয়ায় পরিবার-পরিজন নিয়ে স্বল্প সময়ে ঘুরে আসার জন্য অনেকেরই প্রথম পছন্দ ঐতিহাসিক এই সোনারগাঁ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের পদচারণায় দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে। এ ছাড়া বাংলার তাজমহল, গিয়াস উদ্দিন আযম শাহের মাজার, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, কাইক্কারটেক ব্রিজ, অলিপুরা ব্রিজ এবং মেঘনা নদীর বৈদ্যেরবাজার ঘাটেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো।

ঈদ উপলক্ষে পরিবার নিয়ে পানাম নগরীতে ঘুরতে এসেছেন মুন্সিগঞ্জের বাসিন্দা লিমন দেওয়ান। আনন্দের অনুভূতি প্রকাশ করে তিনি বললেন, 'ঢাকার কাছাকাছি হওয়ায় পরিবারের সবাইকে নিয়ে সোনারগাঁয়ে ঘুরতে এসেছি। এখানকার ঐতিহাসিক স্থাপনাগুলো খুবই আকর্ষণীয়। পরিবার নিয়ে সময়টা দারুণ কাটছে।'

অন্যদিকে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে সন্তানদের নিয়ে এসেছেন শেখ ফরিদ নামের এক দর্শনার্থী। তার ভাষ্য, 'এখানে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ রয়েছে। তাই সন্তানদের নিয়ে এসেছি, যেন তারা দেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।'

ভারতের আগ্রার তাজমহল দেখার সুযোগ না হলেও অনেকেই আক্ষেপ মেটাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মিত ‘বাংলার তাজমহল’ দেখে। সেখানে ঘুরতে আসা রওশন মিয়া জানালেন, 'আগ্রার তাজমহল দেখার সুযোগ হয়নি। তাই পরিবারের সঙ্গে বাংলার তাজমহল দেখতে এলাম। জায়গাটি সত্যিই সুন্দর ও আকর্ষণীয়।'

এ বিষয়ে বাংলার তাজমহলের প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র পরিচালক আহসান উল্লাহ মনির বলছেন, প্রতি বছরের মতো এবারও ঈদে বিপুলসংখ্যক দর্শনার্থী এসেছেন। দেশের সাধারণ মানুষ যেন আগ্রার তাজমহলের আদলে নির্মিত এই স্থাপনাটি দেখতে পারেন, সেই ভাবনা থেকেই এটি নির্মাণ করা হয়েছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সাখাওয়াত হোসেন জানান, ঈদ উপলক্ষে এবার প্রত্যাশার চেয়েও অনেক বেশি দর্শনার্থীর আগমন ঘটেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদের পাশাপাশি বিদেশি দর্শনার্থীরাও জাদুঘরের ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন। দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও নিয়োজিত রয়েছে।

সোনারগাঁয়ের পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত জানালেন,  'ঈদ উপলক্ষে দর্শনার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।'

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise