Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ডিজিটাল ভূমিসেবা বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১১:৪৯
ডিজিটাল ভূমিসেবা বিপর্যয়

সংগৃহীত ছবি

দেশব্যাপী ভূমি প্রশাসনের ডিজিটাল সেবায় দেখা দিয়েছে বড় ধরনের অচলাবস্থা। টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে লগইন করা যাচ্ছে না সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডদের আইডিতে। ফলে সারা দেশে নামজারি, খতিয়ান সংশোধন, দাখিলা সংশোধনসহ কার্যত স্থবির হয়ে পড়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিসেবা কার্যক্রম।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে এসি নামজারি, দাখিলা সংশোধন, ডিএলআরএমএস সিস্টেমে নতুন আবেদন গ্রহণ, আবেদন অনুমোদন এবং খতিয়ান সংশোধনের মতো সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিনের মতো ভূমি অফিসে এলেও অনলাইন সিস্টেমে প্রবেশ করা না যাওয়ায় প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না সেবাগ্রহীতারা।

সমস্যা শুরুর পর দায়িত্বপ্রাপ্ত সাপোর্ট টিম সমাধানের চেষ্টা করছে বলে জানালেও ৪৮ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনো স্থায়ী সমাধান হয়নি।

এতে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে সেবাগ্রহীতাদের মধ্যে। খতিয়ান সংশোধনের জন্য ভূমি অফিসে আসা সেবাগ্রহীতা অশোক অভিযোগ করেছেন, গত দুই দিন ধরে অফিসে ঘুরছেন তিনি। কিন্তু সার্ভার বন্ধ থাকার কারণে কোনো কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন তিনি।

একাধিক সেবাগ্রহীতা অভিযোগ করেছেন, নামজারি, খতিয়ান সংশোধন ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজের জন্য অফিসে এসেও সেবা পাচ্ছেন না তারা। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে তাদের।

এমন পরিস্থিতির কারণে রাজবাড়ীর এক সহকারী কমিশনার (ভূমি) জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, টানা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে প্রবেশ করা যাচ্ছে না সারা দেশের সহকারী কমিশনার (ভূমি) আইডিতে। ফলে ব্যাহত হচ্ছে নাগরিকদের ভূমিসেবা প্রদান। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানানো হয়েছে সবাইকে।

ভূমি প্রশাসনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, দ্রুত সিস্টেম সচল না হলে জমে থাকা আবেদন নিষ্পত্তি, নামজারি কার্যক্রম এবং অন্যান্য সেবা প্রদানে দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। তাই জরুরি ভিত্তিতে কারিগরি সমস্যার সমাধান করে ডিজিটাল ভূমিসেবা পুনরায় চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশ না করার শর্তে খুলনার এক সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, একটানা ৪৮ ঘণ্টা সিস্টেম বন্ধ থাকা অস্বাভাবিক।

তার ভাষ্য, মাঝেমধ্যে এমন সমস্যা হলেও সাধারণত এত দীর্ঘ সময় স্থায়ী হয় না। অটোমেশনের কারণে শুধু নাগরিকরাই নয়, কর্মকর্তারাও ভোগান্তির শিকার হচ্ছেন। এতে সেবাগ্রহীতাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং কর্মকর্তাদের সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে।

এদিকে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সিস্টেম অ্যানালিস্ট এস এম আশিকুল ইসলাম ভূমিসেবা স্থবির থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে মাঠপর্যায়ে কাজ ব্যাহত হচ্ছে। সমস্যা সমাধানে কাজ চলছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ও বিষয়টি নিয়ে কাজ করছে। তার আশা, সমস্যাটি আজই সমাধান হয়ে যাবে।

ডিজিটাল ভূমিসেবাসার্ভার বিপর্যয়ভূমি প্রশাসন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়