Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাংবাদিকের বাবাকে ডেকে নিয়ে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৩
সাংবাদিকের বাবাকে ডেকে নিয়ে ২ লাখ টাকা আদায়ের অভিযোগ, যুবদল নেতা গ্রেপ্তার

অভিযোগের ভিত্তিতে রাজীব ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুন্সিগঞ্জে এক সাংবাদিকের বাবাকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রেখে দুই লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে রাজীব হোসেন অপুর বিরুদ্ধে। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি। এ ঘটনায় করা অভিযোগের ভিত্তিতে রাজীব ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকা থেকে রাজীব হোসেন ও তার সহযোগী স্বপনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর ধরে মুন্সিগঞ্জের কাটাখালী এলাকায় কাজি হিসেবে বিয়ে দেওয়া ও বিয়ে নিবন্ধনের কাজ করছেন মো. হাবিবুর রহমান। তিনি দৈনিক মানবজমিন-এর মাল্টিমিডিয়া প্রতিবেদক নাহিদ হাসানের বাবা।

অভিযোগে বলা হয়, রোববার দুপুর দুইটার দিকে কাটাখালী এলাকায় নিজ বাসায় ছিলেন হাবিবুর রহমান। এ সময় রাজীব, স্বপনসহ কয়েকজন তিনটি মোটরসাইকেলে করে তার বাসায় যান। বিয়ে পড়ানোর কথা বলে তাকে প্রথমে কাজি কার্যালয়ে এবং পরে জোর করে মুক্তারপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রাখা হয়।

স্বপন দাবি করেন, তার স্ত্রী ইতি (২৫) গত ১ অক্টোবর কাজি হাবিবুর রহমানের কার্যালয়ে বসে তাকে তালাক দিয়েছেন এবং হাবিবুর ওই তালাক নিবন্ধন করেছেন। এরপর তাকে প্রাণনাশের হুমকি দিয়ে দুই লাখ টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, টাকা না দিলে হাবিবুরের লাইসেন্স বাতিল এবং তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। পরে নিজের নিরাপত্তার কথা ভেবে টাকা দিতে রাজি হন তিনি। এরপর অগ্রণী ব্যাংক পিএলসি, মুন্সিগঞ্জ শাখা থেকে নিজের হিসাবের দুই লাখ টাকা তোলেন। স্ত্রী নাসিমা বেগমের উপস্থিতিতে অভিযুক্তদের টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে মুন্সিগঞ্জ থানায় রাজীব, স্বপন (৩৫), কাটাখালী এলাকার সোহেল (৪৫) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করেন হাবিবুর রহমান।

নাহিদ হাসান বললেন, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাদের বিষয়টি মেনে নিতে বলা হয় এবং ভবিষ্যতে তাদের লোকজন তার বাবার কাজি কার্যালয়ের দিকে তাকাবে না বলে আশ্বাস দেওয়া হয়েছিল। মামলা করলে পরিণতি কী হতে পারে, তা নিয়েও তাকে ভয় দেখানো হয় বলে দাবি করেন তিনি।

নাহিদ বলেন, ‘আমি কারও রাজনৈতিক পরিচয় নিয়ে কথা বলতে চাই না। আমি শুধু চাই, আমার বাবাকে অপহরণ করে ভয় দেখিয়ে টাকা নেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক।’

সদর থানার ওসি মো. তছলিম উদ্দিন বললেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীব ও স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতে পাঠানো হয়েছে।

টাকা আদায়গ্রেপ্তারযুবদল নেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়