রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আগামীর সময়
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরীর রাধাগোবিন্দ মন্দিরে (ধর্মসভা) পৌঁছে শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন তিনি। পরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার কথা আছে তার।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। সফর সফল করতে প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতাকর্মীরাও।
রাজধানীর বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে শারদীয় উৎসবে অংশ নিতে প্রধানমন্ত্রীর এ সফরকে ব্যতিক্রমী হিসেবে দেখছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ ও দলীয় নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, এ সফর রংপুরের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।



