ফেনীতে ৪১ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
নিজস্ব প্রতিবেদক, ফেনী

ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে কয়েকটি স্পটে অভিযান চালিয়ে বিপুল ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে গোপনে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের সূত্র এ তথ্য জানিয়েছে।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে বিভিন্ন পয়েন্ট থেকে বেশ কয়েকটি বস্তায় শাড়িগুলো উদ্ধার করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।






