Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন আগামীর সময়ের সোনাগাজী প্রতিনিধি হান্নান

নিজস্ব প্রতিবেদক, ফেনী
agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৮:০১
সেরা স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন আগামীর সময়ের সোনাগাজী প্রতিনিধি হান্নান

পুরস্কার গ্রহণ করছেন শেখ আব্দুল হান্নান- আগামীর সময়

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপকূলীয় এলাকার দুর্যোগ মোকাবিলায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ সোনাগাজী উপজেলার শেখ আবদুল হান্নান ২০২৬ সালের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের পুরস্কার লাভ করেছেন। তিনি আগামীর সময় পত্রিকার সোনাগাজী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি তার হাতে এই সম্মাননা ক্রেস্ট , সনদপত্র ও চেক তুলে দেন।

ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি মুন্সী রফিকুল আলম মজনু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অদিধপ্তরের মহা পরিচালক রেজয়ানুর রহমান।

উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠপর্যায়ে সাহসিকতা এবং একনিষ্ঠভাবে দায়িত্ব পালনের জন্য সোনাগাজী উপজেলা থেকে শেখ আবদুল হান্নানকে এই বছরের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত করা হয়। প্রতি বছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দেশজুড়ে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সিপিপি'র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ বছর দেশের ৪২টি উপকূলীয় উপজেলার মোট ৮৪ জন শ্রেষ্ঠ নারী ও পুরুষ স্বেচ্ছাসেবককে এই জাতীয় সম্মাননায় ভূষিত করা হয়েছে।

পুরস্কার প্রাপ্তির পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ আবদুল হান্নান বললেন, ‘এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। ঝড়ের রাতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারা এবং তাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেয়ে বড় আনন্দের আর কিছু হতে পারে না। আমি আজীবন উপকূলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপকূলীয় এলাকায় দুর্যোগের আগাম বার্তা পৌঁছানো এবং উদ্ধার কার্যক্রমে সিপিপি স্বেচ্ছাসেবকদের নিঃস্বার্থ আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ আজ বৈশ্বিক দুর্যোগ মোকাবিলায় রোল মডেল, আর এর মূল কারিগর হলেন মাঠপর্যায়ের এই নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকরা।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিপিপির পদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিদুর্যোগ মোকাবিলাসেরা স্বেচ্ছাসেবক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস