Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বালিয়াড়িতে আর দোকান নয়, সরাতে চূড়ান্ত নির্দেশ

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ২১:১৫
বালিয়াড়িতে আর দোকান নয়, সরাতে চূড়ান্ত নির্দেশ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ঝুপড়ি দোকান ও অস্থায়ী স্থাপনা অপসারণে কঠোর অবস্থানে গেছে জেলা প্রশাসন।

আদালতের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে নতুন করে কোনো ব্যবসায়িক কার্ড ইস্যু না করা, বিদ্যমান কার্ডের মেয়াদ শেষ হলে তা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি।

বুধবার (১ জুলাই) প্রকাশিত এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়।

যদিও এ সংক্রান্ত নির্দেশনায় গত ১ জুন স্বাক্ষর করা হয়েছিল। পরে বুধবার সকালে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন বিচ ম্যানেজমেন্ট কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করে।

জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম স্বাক্ষরিত ঘোষণায় বলা হয়, সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘন করে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে কক্সবাজার সমুদ্র সৈকতে নতুন করে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না। একই সঙ্গে ৩০ জুন বিদ্যমান সাময়িক কার্ডগুলোর মেয়াদ শেষ হওয়ায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য সেগুলো আর নবায়ন করা হবে না।

জরুরি ঘোষণায় সৈকতের সব সাময়িক কার্ডধারী ব্যবসায়ীকে নিজ উদ্যোগে দ্রুত দোকান, স্টল ও অন্যান্য স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।



বালিয়াড়িদোকানঝুপড়ি দোকান
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise