Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ভাতার বই আটকে ঘুষ দাবি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ২৩:৪৭
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ভাতার বই আটকে ঘুষ দাবি

গ্রাফিকস: আগামীর সময়

সিরাজগঞ্জের তাড়াশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর ভাতার বই আটকে রেখে ২২ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। সরকারি নিয়ম মেনে আবেদন করার পরও ভাতার বই না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন উপজেলার ভাটরা গ্রামের বাসিন্দা মো. আছাদুল ইসলাম।

এ ঘটনায় প্রতিকার ও অভিযুক্ত সমাজকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আছাদুল ইসলাম।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আছাদুল ইসলামের সন্তান মো. হামিম হাসান বিশেষ চাহিদাসম্পন্ন। ২০২২ সালে সরকারি নিয়ম অনুযায়ী তার জন্য ‘সুবর্ণ নাগরিক কার্ড’ পাওয়ার পর প্রতিবন্ধী ভাতার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন আছাদুল। পরে জীবিকার প্রয়োজনে কিছুদিন বিদেশে থাকায় ভাতার বইটি উত্তোলনে সাময়িক বিলম্ব হয়।

অভিযোগে বলা হয়েছে, প্রায় পাঁচ মাস আগে দেশে ফিরে আছাদুল সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করেন। এ সময় নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামান ভাতার বই হস্তান্তরের বিনিময়ে ২২ হাজার টাকা দাবি করেন। তার ভাষ্য, ‘আমার স্যারকে টাকা না দিলে বইয়ে স্বাক্ষর করেন না।’ ঘুষ না দেওয়ায় দীর্ঘদিন ধরে সরকারি রেজিস্টারভুক্ত প্রতিবন্ধী ভাতার বইটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন আছাদুল।

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, ৪ সাংবাদিক আহত

০৪ অক্টোবর ২০২৬

ভুক্তভোগী বাবা আছাদুল ইসলাম বলেন, ‘একজন রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর কাছ থেকে প্রতিবন্ধী সন্তানের ভাতার বই নিতে এসে এমনভাবে প্রকাশ্য ঘুষ দাবি করবে এবং হয়রানি করবে, ভাবতে পারিনি। অবিলম্বে এই দুর্নীতিবাজ সমাজকর্মীর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তপূর্বক কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন নওগাঁ ইউনিয়নের সমাজকর্মী মো. মনিরুজ্জামান। তিনি মুঠোফোনে বলেন, ‘বই দিতে দেরি হচ্ছে, এ জন্য টাকা চেয়েছি বলে অভিযোগ করতেছে।’

তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাফিজ উদ্দিন বলেন, ‘এমন বিষয় আমার জানা নেই। আমি সিরাজগঞ্জে মিটিংয়ে আছি। ভুক্তভোগীকে অফিসে পাঠিয়ে দিয়েন, আমি বিষয়টি দেখব।’

বৈধ ভাতাগ্রহীতার ভাতার বই আটকে রাখা বা না দেওয়ার সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এমন কোনো সুযোগ নেই।’

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমান খান বলেন, ‘বিধি মোতাবেক নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।’

সিরাজগঞ্জঘুষ দাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    রিমান্ড শেষে আখতারুজ্জামান আদালতে, আটক রাখার আবেদন

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    উত্থানের পর অস্বস্তির বৃত্তে জামায়াত

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ

    শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় ১৬ কোটি টাকার স্বর্ণ