Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মসজিদের তালা ভেঙে দানবক্সের টাকা চুরি

নোয়াখালী প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১২:৩৪
মসজিদের তালা ভেঙে দানবক্সের টাকা চুরি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গভীর রাতে মসজিদের তিনটি তালা ভেঙে দানবক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। এতে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। ধর্মীয় স্থানে এ ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরফকিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়নের ফকিরের তাকিয়া সমাজের ফকিরের তাকিয়া শাহী জামে মসজিদে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মসজিদের ইমাম আবু বক্কর ছিদ্দিক (২৫) মসজিদের পাশের মক্তবকক্ষে ঘুমিয়ে ছিলেন। সুযোগ বুঝে গভীর রাতে একদল চোর পরিকল্পিতভাবে মসজিদে ঢোকে। প্রথমে তারা ইমামের কক্ষটি বাইরে থেকে ছিটকিনি দিয়ে বন্ধ করে দেয়। এরপর মসজিদের দুটি তালা ভেঙে ভেতরে ঢুকে দানবক্সের তালা ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। ভোরে ফজরের আজানের জন্য জেগে উঠে ইমাম নিজ কক্ষে বাইরে থেকে ছিটকিনি আটকানো দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বের হয়ে তিনি আজান দেন এবং বিষয়টি প্রকাশ পায়।

ইউপি সদস্য ও ফকিরের তাকিয়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইউসুফ নবী বলেছেন, দানবক্সে আনুমানিক ৮-১০ হাজার টাকা ছিল। তিনি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেছেন, ঘটনাটি এখনো পুলিশকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুরিদানবক্সমসজিদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক