Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

৮ গ্রামের ১০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১৪:২৫
৮ গ্রামের ১০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা উদযাপন করেছেন আট গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। বুধবার সকাল থেকে এসব এলাকায় ঈদের আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রধান ঈদের জামাত সকাল ৮টায় ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া এলাকার জাহাগিরিয়া শাহ্‌সুফি মমতাজিয়া দরবার শরীফ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আরও পড়ুন

সোনারগাঁয়ের ২৩ গ্রামে পবিত্র ঈদুল আজহা পালন

২৭ মে ২০২৬

এ ছাড়া উপজেলার ইটবাড়ীয়া, নাঈয়াপট্টি, টিয়াখালী, তেগাছিয়া, লালুয়া, ফুলতলী ও দক্ষিণ দেবপুর গ্রামেও পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


সকাল থেকেই এসব এলাকায় ছিল উৎসবের আমেজ। নতুন পোশাকে শিশু-কিশোরদের আনন্দ এবং বড়দের কোলাকুলিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

স্থানীয়ভাবে তারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের দাবি, প্রায় ১৫০ বছর ধরে তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান ও ঈদ পালন করে আসছেন।

জাহাগিরিয়া শাহ্‌সুফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, তারা এক দিন আগে নয়, সঠিক সময়েই ঈদ পালন করছেন। তার ভাষ্য, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছর রোজা ও ঈদ উদযাপন করা হয়। ঈদের নামাজ শেষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।


    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise