Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাগর উত্তাল, টানা পাঁচ দিন বন্ধ সেন্ট মার্টিনে যাতায়াত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১৬:০৫
সাগর উত্তাল, টানা পাঁচ দিন বন্ধ সেন্ট মার্টিনে যাতায়াত

পাঁচ দিন ধরে কক্সবাজারের সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে, ছবি : আগামীর সময়

বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে টানা পাঁচ দিন কক্সবাজারের সেন্ট মার্টিন-টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিত্যপণ্য পরিবহন ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

গত বুধবার (২ জুলাই) সকাল থেকে সোমবার (৬ জুলাই) দুপুর পর্যন্ত টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেত বহাল থাকায় নৌপথে যাত্রী পরিবহন স্থগিত রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা কেফায়েত উল্লাহর ভাষ্য, সেন্ট মার্টিন একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় খাদ্যপণ্য, ওষুধসহ প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় সরবরাহ টেকনাফ থেকে আসে। কয়েক দিন নৌযান চলাচল বন্ধ থাকলেই প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয় এবং বাসিন্দারা নানা ভোগান্তিতে পড়েন।

ট্রলারের টিকিট বিক্রেতা ফারুক আহমেদ বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হয়ে সতর্কসংকেত প্রত্যাহার করা হলে ট্রলার চলাচল আবার শুরু হবে। বর্তমানে টেকনাফ ও সেন্ট মার্টিন উভয় প্রান্তেই অনেক যাত্রী আটকা আছেন।


আরও পড়ুন

খেলতে গিয়ে গর্তের পানিতে পড়ে শিশুর মৃত্যু

০৬ জুলাই ২০২৬

সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানিয়েছেন, এই নৌপথে মোট ২৬টি যাত্রীবাহী ট্রলার রয়েছে। রোটেশন পদ্ধতিতে প্রতিদিন দুই থেকে তিনটি ট্রলার চলাচল করে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে পাঁচ দিন ধরে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।


সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম অবগত করেন, প্রতি বছর জুন-জুলাই মাসে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

তার ভাষ্য, টানা কয়েক দিন ট্রলার চলাচল বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।

তিনি আরও জানালেন, দ্বীপে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের টেকনাফে পৌঁছানোর বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি শাহপরীর দ্বীপে অবস্থানরত কোস্ট গার্ডের একটি বড় ট্রলারের মাধ্যমে পরীক্ষার্থীদের আনার কোনো ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেছেন, বৈরী আবহাওয়ায় টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। তবে সেন্ট মার্টিনে অবস্থানরত এইচএসসি পরীক্ষার্থীদের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। তাদের পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাগরসেন্টমার্টিনএইচএসসি পরীক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি