Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সংকটে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ২১:৫৮
সংকটে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ৯টি ইউনিয়নের সাড়ে তিন লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন, চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ওষুধ, অত্যাধুনিক যন্ত্রপাতির সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের।

রবিবার (১৭ মে) দুপুরে গিয়ে দেখা যায়, ভবন সংকটের কারণে হাসপাতালজুড়ে রোগীদের ভিড় লেগে আছে। ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। রোগী বেড়ে যাওয়ায় শয্যা সংকট দেখা দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন জানিয়েছেন,  ১০ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২২ সালে। নির্মাণাধীন ভবনের কাজ ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর বন্ধ হয়ে যায়। বর্তমানে হাসপাতালজুড়ে স্থান সংকট। স্থানাভাবে জরুরি বিভাগ, চিকিৎসকের কক্ষের বারান্দা, করিডোরসহ প্যাথলজি, ফার্মেসি, ওয়ার্ড, মেঝে সর্বত্রই রোগীর ভিড়।

তিনি আরও জানান, কাজ বন্ধ রাখা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আয়ান ট্রেডার্সের কাজের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুনভাবে টেন্ডার হবে।

নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন মূল ভবন ভেঙে ফেলার পর থেকে হাসপাতালে স্থান সংকট প্রকট আকার ধারণ করে। ভবন সংকটের কারণে স্থাপন করা যাচ্ছে না আধুনিক যন্ত্রপাতি। ভবন সংকটই হাসপাতালের প্রধান সমস্যা। এমন পরিস্থিতিতে নতুন ভবন নির্মাণ জরুরি।

বহির্বিভাগ, অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ রুমের ভবনটিতে বর্তমানে চলছে সকল কার্যক্রম। মহিলা, পুরুষ, সিজার, ডায়রিয়া, সংক্রামক ওয়ার্ডসহ চিকিৎসকের কক্ষ ও সমগ্র কার্যক্রম চলে এই ভবনটিতে।

তিনি আরও জানান, ২৯ জন চিকিৎসকের পদ থাকলেও চিকিৎসক আছেন ২১ জন। মেডিক্যাল অফিসার ও সহকারী সার্জনের ৮ পদ শূন্য। ৩৬ জন নার্সের স্থলে ১৬ নার্স আছেন। নার্সের ২০টি পদ শূন্য। নেই এক্সরে টেকনিশিয়ান। চলতি মাসে ৩ জনের সিজারিয়ান অপারেশন হয়েছে, ১৫টি নরমাল ডেলিভারি হয়েছে। বহিরাগত কিছু নারী রোগীদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

শিশু সানজিদার চর্মরোগ নিয়ে আসা শাহবাজপুরের লামিয়া, জ্বরে আক্রান্ত জয়ধরকান্দির কালামিয়া, ডায়রিয়া আক্রান্ত মোঘলটুলার সাফিয়া জানান, চিকিৎসাসেবার মান মোটামোটি। তবে কিছু ওষুধ হাসপাতাল থেকে পাওয়া যায় আর কিছু বাইরে থেকে কিনে আনতে হয়। নার্সিং সেবার ঘাটতি রয়েছে বলেও জানান তারা।


স্বাস্থ্য কমপ্লেক্সসরাইল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise