Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বুয়েট ছেড়ে প্রাইমারি স্কুলের শিক্ষকতা

আমি একাকিত্ব ও আড়ালে থাকতেই পছন্দ করি, বললেন নায়লা সারাফ

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ২০:৪৭
আমি একাকিত্ব ও আড়ালে থাকতেই পছন্দ করি, বললেন নায়লা সারাফ

নায়লা সারাফ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তরের শেষে যোগ দিয়েছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে। পরবর্তী সময়ে যোগ দেন জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার হিসেবে। সেই চাকরিও ছেড়ে বেছে নিয়েছেন শিক্ষকতা। করপোরেট সুযোগ সুবিধা ত্যাগ করে মন দিয়েছেন শিক্ষকতায়। তিনি নেত্রকোনা সদর উপজেলার পঞ্চাননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নায়লা সারাফ।

‘আমি একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছি। বেড়ে উঠা ঢাকার মোহাম্মদপুরে। ভিকারুননিসা স্কুল এন্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে বুয়েটে ভর্তি হই। সেখান থেকে স্নাতকোত্তর সম্পন্ন করি। চাকরি বা টাকার প্রতি আমার কখনই লোভ ছিল না। আমি একাকিত্ব ও আড়ালে থাকতেই পছন্দ করি। আমার ভাবনা অন্যদের সঙ্গে মিলবে না,’ বলছিলেন নায়লা সারাফ।

তিনি জানান, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পেরে এলজিইডির সহকারী প্রকৌশলীর চাকরি ছেড়ে দিই। পরবর্তী সময়ে জনতা ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার পদেও দায়িত্ব পালন করি। এ ছাড়াও বিসিএস পরীক্ষায় রিটেন পাস করেও ভাইবা দিইনি। দেশের বাইরে থেকেও অনেক চাকরির অফার ছিল। মানুষ চাকরিকে অনেক গুরুত্ব দিলেও আমার কাছে এর কোনো গুরুত্ব নেই। আমার জীবনে কোনো অভাব নেই। আমি ছোট থেকে যে সুযোগ সুবিধা পেয়েছি তা সবাই পায় না। এখন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি কারণ মানসিক শান্তি পাই। শিশুদের মানসম্মত শিক্ষা দিতে পেরে আনন্দ খুঁজে পাই। আমি সবসময় সাধারণ জীবনযাপন পছন্দ করি। করপোরেট চাকরির যে মন মানসিকতা প্রয়োজন তা আমার নেই। আমি নীরবে সাধারণ জীবনযাপন করতে চাই। আমার ব্যাক্তিগত প্রাইভেসি নষ্ট করতে চাই না। আমার সিদ্ধান্ত কোনো অনুকরণীয় নয়।

বিসিএস পরীক্ষায় রিটেন পাস করেও ভাইবা দিইনি। দেশের বাইরে থেকেও অনেক চাকরির অফার ছিল। মানুষ চাকরিকে অনেক গুরুত্ব দিলেও আমার কাছে এর কোনো গুরুত্ব নেই

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একাধিক শিক্ষার্থীর ভাষ্য, নায়লা ম্যাডাম তাদের খুব আদর করে পড়ান। পড়া না পারলে কখনো মারেন না। বরং ভালো করে বুঝিয়ে দেন। ম্যাডামের ক্লাস তাদের খুবই ভালো লাগে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলা রাণী ভৌমিক জানান, নায়লা সারাফ ২০১৭ সালে এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে পড়ান। তবে এখানে যোগদানের পূর্বে বিসিএস উত্তীর্ণ হয়েছেন কিনা অথবা তিনি ছেড়েছেন সে বিষয়ে আমরা জানি না।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মুনমুন জাহান লিজা বলেছেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সবার ব্যক্তিগত পছন্দ ও ভালোলাগা থাকতে পারে। তিনি যেখানে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন সেখানেই চাকরি করছেন। সামাজিক পদমর্যাদা বা ক্ষমতার চেয়ে শিশুদের প্রাথমিক শিক্ষা মজবুত করা এবং তাদের গড়ে তোলাই তার কাছে আসল আত্মতৃপ্তি। সমাজে যেখানে উচ্চপদস্থ চাকরিকেই সফলতার একমাত্র মাপকাঠি মনে করা হয়, সেখানে নায়লা শারাফের এই সিদ্ধান্ত এক বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছে। একটি চাকরির জন্য অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। সেখানে নায়লা সারাফ ছেড়ে এসেছেন অসংখ্য করপোরেট চাকরির সুযোগ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার ক্ষেত্রে তার এই পদক্ষেপ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

বুয়েট শিক্ষার্থীনায়লা সারাফপ্রাইমারি শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়