Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ হাটে আলোচনায় এক টনের হরিয়ানা বলদ

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৩:৩৯
ঈদ হাটে আলোচনায় এক টনের হরিয়ানা বলদ

ছবি: আগামীর সময়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জের নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী বসেছে গবাদিপশুর হাট।

আর এই হাটেই দেখা মিলল এক টনের হরিয়ানা জাতের তিনটি বিশাল সাদা বলদ। যা ক্রেতা ও দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।

দুধসাদা রঙ, বিশাল দেহ ও আকর্ষণীয় গঠনের কারণে গরুগুলো পরিণত হয়েছে হাটের প্রধান আকর্ষণে।

হাটে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন শুধু গরুগুলো এক নজর দেখতে। অনেকে পরিবার নিয়ে এসে ছবি তুলছেন, আবার কেউ পশুগুলোর সৌন্দর্য উপভোগ করছেন।

গরুগুলোর মালিক মোশাররফ হোসেন জানান, তার ‘তামিম এগ্রো’ খামারে প্রায় দেড় বছর ধরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে গরুগুলো লালন-পালন করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর ওষুধ বা কৃত্রিম মোটাতাজাকরণ ছাড়াই খড়, ঘাস, কুড়াভুষি ও দেশীয় খাবার খাইয়ে এগুলো বড় করা হয়েছে।

তিনি আরও জানান, তিনটি বলদের প্রতিটির ওজন এক টনেরও বেশি। প্রতিটির দাম প্রায় সাড়ে ৭ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ক্রেতারা ৬ লাখ থেকে সাড়ে ৬ লাখ টাকা পর্যন্ত দাম প্রস্তাব করেছেন। তার খামারে আরও ৩৫টি বড় ষাঁড় রয়েছে, যেগুলোর ওজন ৭০০ থেকে ৮০০ কেজির মধ্যে।

হাটে আসা দর্শনার্থীরা জানান, এত বড় আকৃতির হরিয়ানা জাতের সাদা বলদ খুব কমই দেখা যায়, তাই প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে।

হাটের ইজারাদার শাহাবুদ্দিন মেম্বার বললেন, নতুন সোনাকান্দা বিসিক শিল্পনগরী গবাদিপশুর হাটে এবার বড় বড় দেশীয় খামারের গরুর সমাগম ঘটেছে। তবে তিনটি বিশাল সাদা বলদ ইতোমধ্যেই হাটের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে এবং খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে বলে আশা করছেন তিনি।


কেরানীগঞ্জগরুর হাটবেচা-কেনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    ‘সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী’ ফেসবুকে লিখলেন চিকিৎসক

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    দুই পা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল ট্রাভেল ব্যাগে

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    নানাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হামজার

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    সেই রমিজের বিরুদ্ধে এবার সাড়ে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    গন্তব্যে পৌঁছানো হলো না মা–মেয়ের, পথেই সব শেষ

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    ৩ বছরে সৌদিতে ৩৬৩ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর, বাংলাদেশি কত?

    দিনলিপি

    দিনলিপি

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    ইশরাকের মন্ত্রিত্ব গেল, সেই ঘুণ্টিঘরের চিত্র কতটা বদলাল?

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    প্রধানমন্ত্রীর বক্তব্য ধরে হাসনাতের পোস্টের কড়া জবাব স্নিগ্ধের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    নবীনগরে বল তুলতে পুকুরে নেমে প্রাণ গেল জমজ দুই ভাইয়ের

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই

    পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই