Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শহীদদের ত্যাগ স্মরণ

নারায়ণগঞ্জে ২৪ পরিবারকে কোরবানির পশু দিলো এনসিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২২:৪৩
নারায়ণগঞ্জে ২৪ পরিবারকে কোরবানির পশু দিলো এনসিপি

ছবি: আগামীর সময়

স্বজন হারানোর বেদনা কখনো মুছে যাওয়ার নয়, তবে ঈদের আনন্দ যখন দ্বারে কড়া নাড়ছে, তখন সেই শোকাতুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে নিহত ২৪ শহীদের পরিবারের মুখে হাসি ফোটাতে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এক ভিন্নধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে দলটি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এসব পরিবারের মাঝে উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়েছে কোরবানির পশু।

বুধবার (২৭ মে) দুপুর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় শহীদদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব পশু হস্তান্তর করা হয়। এই কর্মসূচিতে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন।

তিনি ফতুল্লার ভূইগড় এবং রেললাইন এলাকায় গিয়ে ব্যক্তিগতভাবে শহীদ আদিল ও শহীদ রাব্বির পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে কোরবানির পশু তুলে দেন। এটিকে কেবলই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বললেন, ‘গত বছরের মতো এবারও আমরা এই জেলার ২৪ জন শহীদের নামে পশু কোরবানির উদ্যোগ নিয়েছি। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই আমাদের কেনা পশুগুলো শহীদ পরিবারে পৌঁছে দেওয়া হয়েছে। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’

ঈদের আগমুহূর্তে এমন মানবিক উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা জানান, প্রিয়জন হারানোর শূন্যতা পূরণ হওয়ার নয়, তবে এ ধরনের খোঁজখবর ও সম্মান প্রদর্শন তাদের মানসিকভাবে শক্তি জোগায়।

ব্যতিক্রমী এই কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর আহমেদ সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), জেলার সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জএনসিপিঈদ উপহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে