Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আড়াই লাখ টাকার জন্য বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মৌসুমি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১৭:৫০
আড়াই লাখ টাকার জন্য বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন মৌসুমি

সংগৃহীত ছবি

বয়স মাত্র ১৭ বছর। যে বয়সে নতুন জীবন, সুন্দর ভবিষ্যৎ আর পরিবারের মুখে হাসি ফোটানোর কথা—সেই বয়সেই মৌসুমির দিন কাটছে বিছানায় শুয়ে, অসহ্য শারীরিক যন্ত্রণায়।

চিকিৎসার অভাবে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছেন। এখন একটাই আকুতি—‘আমি বাঁচতে চাই, আমার চিকিৎসা করান।’

রংপুরের কাউনিয়া উপজেলার নিজ দর্পা গ্রামের দিনমজুর মাসঊদার রহমানের মেয়ে মৌসুমি আক্তার। চার বোনের মধ্যে তিনি সবার বড়। পরিবারের নিজস্ব কোনো জমিজমা নেই। অন্যের জমিতে বসবাস করে কোনো রকমে চলে সংসার। 

বাবা ঢাকায় শ্রমিকের কাজ করে যা আয় করেন, তা দিয়ে ছয় সদস্যের সংসারের খাবার জোগাড় করাই কঠিন। সেখানে মেয়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে গঙ্গাচড়া উপজেলায় বিয়ে হয় মৌসুমির। বিয়ের প্রায় আট মাস পর অন্তঃসত্ত্বা অবস্থায় পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান তিনি। এরপর শুরু হয় শারীরিক যন্ত্রণা।

মেয়ের চিকিৎসার জন্য দিনমজুর বাবা নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। মানুষের সহযোগিতাও পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন চিকিৎসার খরচ চালাতে গিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন।

পরিবারের অভিযোগ, মৌসুমি অসুস্থ হয়ে পড়ার পর তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন আর খোঁজখবর রাখেননি। ফলে অসুস্থ মেয়েকে নিয়ে আরও বেশি অসহায় হয়ে পড়ে পরিবারটি।

বর্তমানে প্রায় এক মাস ধরে নানার বাড়িতে রয়েছেন মৌসুমি। তার নানাও একজন দিনমজুর। নাতনির চিকিৎসার খরচ জোগাড় করার মতো সামর্থ্য তারও নেই। ফলে একদিকে অসহ্য যন্ত্রণা, অন্যদিকে চিকিৎসার অর্থের অভাব—দুইয়ের মাঝে আটকে গেছে ১৭ বছরের এই কিশোরীর জীবন।

পরিবারের দাবি, মৌসুমির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু এই টাকা জোগাড় করা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে বিছানায় কাতরাচ্ছেন মৌসুমি।

কথা বলতে গেলেই তার চোখে-মুখে ফুটে ওঠে বাঁচার আকুতি। বয়সের তুলনায় জীবনের কঠিন বাস্তবতা তাকে যেন অনেকটাই নিঃশেষ করে দিয়েছে। তারপরও আশা ছাড়েননি তিনি। তার বিশ্বাস, সমাজের বিত্তবান ও মানবিক মানুষগুলো পাশে দাঁড়ালে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। মৌসুমির পরিবার তার চিকিৎসার জন্য সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন।

সহযোগিতা ও যোগাযোগ
মোবাইল: 01926152039
নগদ, বিকাশ ও রকেট (পার্সোনাল)
মোস্তাফিজুর (মৌসুমির চাচা): 01723508709

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়