Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কলেজের মাঠ যেন জলাধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১৮:৫৬
কলেজের মাঠ যেন জলাধার

সরিষাবাড়ী কলেজের মাঠ

বৃষ্টি হলেই ডুবে যায় সরিষাবাড়ী কলেজের খেলার মাঠ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন জমে থাকে পানি। জলাবদ্ধতায় মাঠজুড়ে জন্মেছে আগাছা ও শেওলা। ফলে খেলাধুলা ও সহশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন জামালপুরের সরিষাবাড়ী কলেজের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী। এ দিকে দীর্ঘদিন পানি জমে থাকায় মাঠের পানিতে জন্ম নিচ্ছে মশা। এতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

সরিষাবাড়ী কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কলেজের একমাত্র খেলার মাঠটির জলাবদ্ধতা নিরসনে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাঠটি আশপাশের সড়কের তুলনায় নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। পানি বের হওয়ার জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সেই পানি সহজে নামতে পারে না। আর তাই বর্ষা মৌসুমে মাঠটি পানির নিচে থাকে।

বর্তমানে কলেজটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাশাপাশি স্নাতক (সম্মান) পর্যায়ে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। অথচ শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চার জন্য থাকা মাঠটি দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী।

আরও পড়ুন

সাগরে পর্যটকবাহী নৌকা ডুবে নিউজিল্যান্ডের কিশোর নিখোঁজ

২৫ আগস্ট ২০২৬

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান বলেছেন, ‘সারা বছর মাঠে পানি জমে থাকে। এমন অবস্থা হয়েছে যে মাঠ দিয়ে এখন ঠিকমতো হাঁটারও সুযোগ নেই। খেলাধুলা তো দূরের কথা।’

স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান বললেন, ‘মাঠটি দ্রুত ভরাট করে ব্যবহার উপযোগী করা দরকার। আমরা অবিলম্বে এর সমাধান চাই।’

সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছানের ভাষ্য, ‘মাঠের জলাবদ্ধতার বিষয়টি স্থানীয় এমপির সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মাঠটি প্রায় তিন ফুট উঁচু করে মাটি ভরাট এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।’

সরিষাবাড়ী কলেজের মাঠজামালপুরমাঠে জলাবদ্ধতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি