Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুর

আবাসিক হোটেলে থাকছে গরু

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৩৮
আবাসিক হোটেলে থাকছে গরু

ছবি: আগামীর সময়

রংপুরে গড়ে উঠেছে ব্যতিক্রমধর্মী গরুর আবাসিক হোটেল, যেখানে প্রতিদিন মাত্র ৬০ টাকায় গরু রাখার সুযোগ পাচ্ছেন ব্যবসায়ীরা। একসঙ্গে প্রায় ২০০টি গরু রাখার সুবিধা থাকায় কোরবানির ঈদকে সামনে রেখে পাইকারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই উদ্যোগ।

নগরীর ধর্মদাস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কের পাশে উদ্যোক্তা সিরাজুল ইসলাম গড়ে তুলেছেন এই হোটেল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা হাট থেকে গরু কিনে কয়েক দিন রাখছেন এখানে। এতে গরুর নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি মিলছে খাবার ও বিশ্রামের সুবিধাও।

পাইকারদের মতে, আগে রংপুর অঞ্চলে গরু কিনে রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় তারা নানা সমস্যায় পড়তেন। এক ট্রাক গরু কিনতে কয়েক দিন সময় লাগলেও গরু রাখার ব্যবস্থা না থাকায় ঝুঁকি নিতে হতো। চট্টগ্রাম থেকে আসা পাইকার আব্দুস সোবহান জানালেন, এখন একাধিক হাট ঘুরে ধীরে ধীরে গরু কিনে রাখা যাচ্ছে এই হোটেলে, যার কারণে আগের মতো ভোগান্তি নেই।

কুমিল্লা থেকে আসা আরেক ব্যবসায়ী নজির হোসেন উল্লেখ করেন, একটি ট্রাকে প্রায় ৪০টি গরু পরিবহন করা যায়। আগে গরু জড়ো করতে গিয়ে সমস্যায় পড়লেও এখন নিরাপদে গরু রাখার সুযোগ থাকায় সহজ হয়েছে ব্যবসা। প্রয়োজনীয় খড় ও ভুসি হোটেলেই পাওয়া যায়, যদিও তা কিনতে হয় আলাদাভাবে।

সরেজমিনে দেখা যায়, টিনশেড ঘরে গরু রাখা হয়েছে সারিবদ্ধভাবে। সবসময় পূর্ণ না থাকলেও প্রতিদিনই গরু আসা-যাওয়ার কারণে সচল থাকে কার্যক্রম। এখানে নিরাপত্তার জন্য রাতের প্রহরী ছাড়াও পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত আছেন কর্মী।

হোটেলের কর্মচারী আব্দুর রহিম জানাচ্ছিলেন, এখানে কাজ করে প্রতিদিন আয় হচ্ছে প্রায় ৫০০ টাকা, যা স্বস্তি এনেছে তার সংসারে। পাশাপাশি গোখাদ্য বিক্রির মাধ্যমে আরও ২০ জনের তৈরি হয়েছে কর্মসংস্থান।

উদ্যোক্তা সিরাজুল ইসলাম তুলে ধরেন, পৈতৃক ৪৪ শতক জমির অব্যবহৃত অংশ কাজে লাগিয়ে ২০২৩ সালে তৈরি করা হয় এই শেড। ব্যবসায়ীদের অনুরোধেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। কোরবানির ঈদের আগে হোটেল প্রায় পূর্ণ থাকে, অন্য সময় গড়ে ৩০টির মতো গরু থাকে এখানে।

রংপুর অঞ্চলের বিভিন্ন হাট থেকে দেশি গরুর চাহিদা দেশের দক্ষিণাঞ্চলে বেশি থাকায় এই উদ্যোগ ব্যবসায়ীদের জন্য বড় সুবিধা তৈরি করেছে বলে জানান তিনি।

রংপুরআবাসিক হোটেলগরু বিক্রি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise