Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ২২:৫৮
গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখপাত্র সারজিস আলম দাবি করেছেন, একই আদেশের ভিত্তিতে গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই গণভোটকে অবৈধ বলা হলে বর্তমান সরকারকেও অবৈধ সরকার হিসেবে বিবেচনা করতে হবে।

সোমবার বিকেলে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত পথসভায় এ মন্তব্য করেন এনসিপির এই নেতা।

সারজিস আলম অভিযোগ করেন, ভাগবাটোয়ারার রাজনীতির কারণে বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের সহযোগীদের পুনর্বাসনের চেষ্টা চলছে।

প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থানরত ‘পতিত ফ্যাসিস্টের দালালদের’ হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেছেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করলে সংশ্লিষ্টদের নাম প্রকাশ করা হবে।

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে শহীদদের আত্মত্যাগ এবং দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সরকার।

তার ভাষ্য, বিএনপি সরকার শহীদ আবু সাঈদ ও শহীদ হাদীর রক্তের সঙ্গে বেইমানি করেছে এবং দেশের অধিকাংশ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

‘জুলাই সনদ বাস্তবায়ন না করার জবাব জনগণ আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোটের মাধ্যমে দেবে’— উল্লেখ করেন নাসিরউদ্দিন পাটোয়ারী।

দলটির অন্যতম নেতা ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, জুলাই সনদ ইস্যুতে বিএনপি নির্বাচনের আগে ও পরে ভিন্ন অবস্থান নিয়েছে। তার দাবি, এ ধরনের দ্বিমুখী আচরণ জনগণ ইতিবাচকভাবে নেয়নি।

পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এনসিপিসারজিস আলমনাসীরুদ্দীন পাটওয়ারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সৌদিতে দুই বাংলাদেশির শিরশ্ছেদ যা বললেন শ্রীলেখা

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    সাজেকে গোলাগুলির জন্য ইউপিডিএফকে দায়ী করল পুলিশ

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    দেবীর কপালে সিঁদুর পরানোর সময় হৃদ্‌রোগে প্রাণ গেল নববধূর

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে

    চাঁদা উঠত মিরপুরে, পাঠানো হতো বিদেশে