Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু মিতিঙ্গাছড়ির

রাঙ্গামাটি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ২১:২৩
এসডিজি ভিলেজ হিসেবে যাত্রা শুরু মিতিঙ্গাছড়ির

ছবি: আগামীর সময়

টেকসই উন্নয়ন গ্রাম (এসডিজি ভিলেজ) হিসেবে যাত্রা শুরু করল রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি। আজ সোমবার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ এমডিজি সফলভাবে শেষ করেছে। এখন এসডিজি নিয়ে কাজ করছে। আশা করছি এখানেও আমরা সফল হব। দেশের সফলতার জন্য এসডিজি নিয়ে কাজ শুরু করেছে। সেখানে ১৭টি ইন্ডিকেটর বাস্তবায়ন করতে কাজ করছে। আমরা সরকার গঠনের পর থেকেই নারীর ক্ষমতায়ন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন কাজ এগিয়ে চলছে।

তিনি বললেন, এসডিজি ভিলেজের জন্য ৩টি গ্রাম নারীর ক্ষমতায়ন, গ্রাম্য পর্যটন, কর্মসংস্থান, আত্মনির্ভরশীল হিসেবে গড়ে উঠবে। পরে যা দেশের সব গ্রামে বাস্তবায়িত হবে। এই এসডিজি ভিলেজে বর্তমান সরকারে নির্বাচনী অঙ্গিকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে।

এর আগে প্রধানমন্ত্রী মিতিঙ্গাছড়ি গ্রামের বাসিন্দারের সঙ্গে কথা বলেছেন। গ্রামবাসী তাদের সমস্যা তুলে ধরার পাশাপাশি প্রধামন্ত্রীকে মিতিঙ্গাছড়ি আসার আমন্ত্রন জানান। প্রকল্প সংশ্লিষ্টরা জানান এসডিজি লক্ষ্যমাত্রার সূচক, তথা মানসম্মত শিক্ষা ,স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, নারীর ক্ষমতায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কর্মসংস্থানসহ সব ক্ষেত্র পিছিয়ে আছে এমন গ্রামকে নির্বাচন করা হয়েছে। স্থানীয়দের সমস্যা চিহ্নিত করে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সরকারের সব সুবিধা দিয়ে গ্রামগুলো আত্মনির্ভরশীল করতেই এই পাইলট প্রকল্প। পরে সারা দেশের সব গ্রামগুলোতে এই মডেলে গড়ে তোলা হবে।

জানা গেছে, পাইলট প্রকল্পের আওতায় বাংলাদেশের ৩টি গ্রাম নির্বাচন করা হয়। যার মধ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি, খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী এবং দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রাম রয়েছে।

এ সময় রাঙামাটি প্রান্তে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা প্রশাসনের উপ-পরিচালক মো. মোবারক হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড (অতিরিক্ত সচিব) সুমন বড়ুয়া, রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, কাপ্তাই নৌঘাঁটির কমান্ডার ফরহাদ খান, কাপ্তাই ৩৮ বীরের জোন কমান্ডার লে. কর্নেল নাজমুল কাদের শুভ, রাঙামাটি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ প্রমূখ।

এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, প্রথাগত প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা ও মিতিঙ্গাছড়ি গ্রামবাসী উপস্থিত ছিলেন।

এসডিজি ভিলেজমিতিঙ্গাছড়ি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি