Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মির্জা ফখরুল

স্থিতিশীলতা নষ্ট করতে তৈরি হয়েছে বিশেষ শ্রেণি

ঠাকুরগাঁও প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
স্থিতিশীলতা নষ্ট করতে তৈরি হয়েছে বিশেষ শ্রেণি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আগামীর সময়

দেশের স্থিতিশীলতা নষ্ট করতে একটি বিশেষ শ্রেণি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং এলজিইডি ও জেলা পরিষদের অধীনে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

‘আপনারা কখন বিচলিত হবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না। বাংলাদেশে একটা শ্রেণি তৈরি হয়েছে, যারা স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়। জনগণ ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে ৫ আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে। যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে, তাদের মূল্য আমাদের দিতে হবে। আমরা একটা শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই এবং একটি উন্নত ঠাকুরগাঁও দেখতে চাই,’ জনগণের উদ্দেশে বার্তা দিলেন বিএনপি মহাসচিব।

‘আমাদের সরকার আমাদের দেশনায়ক, যিনি নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছেন, বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্ন দেখাচ্ছেন এবং গড়ে তুলছেন— তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা নতুন নতুন প্রকল্প নেওয়া শুরু করেছি। হঠাৎ করে একটা দুর্যোগ এসে গেছে। ইরান ইসরায়েল যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে। এতে আমরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের এখানে তেলের দাম বেড়েছে। পেট্রল পামগুলোর সামনে অনেক মোটরসাইকেল। এতে একটা সমস্যা তৈরি হয়েছে,’ বলছিলেন মন্ত্রী।

‘কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়। এই সমস্যাটা কিছুটা তৈরি করা। কিছু মানুষ এখানে অনৈতিক ব্যবসা শুরু করেছে যেটা আমাদের জন্য, দেশের জন্য ক্ষতিকর। এটা করতে দেওয়া যাবে না। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে নজর দিতে। কেউ যেন এই দুর্যোগের সময় তেল বিক্রি করে ফায়দা লুটতে না পারে,’ সতর্ক করলেন মির্জা ফখরুল।

তিনি সবাইকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি সাহায্য ও ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। শিলাবৃষ্টিতে ঘর হারানো সদর উপজেলার রহিমা খাতুন এক বান্ডিল টিন ও নগদ ৩০০০ টাকা পেয়েছেন। ‘ঝড়ে চালের টিনগুলো সব ফুটো হয়ে গিয়েছিল। বৃষ্টি হলে ঘরে পানি পড়ত। আজ টিন আর টাকা পেয়ে খুব উপকার হলো। এখন আবার নতুন করে থাকতে পারব। মন্ত্রী সাহেবের জন্য প্রাণভরে দোয়া করি।’

প্রবীণ মো. সলেমান আলীও পেয়েছেন সহায়তা। ‘এই সংকটের সময় নগদ টাকা আর টিন পেয়ে আমাদের অনেক বড় দুশ্চিন্তা দূর হলো। সরকারের এই উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য বড় আশীর্বাদ।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এলজিইডির মাধ্যমে ১৯৫টি মসজিদ, ৮৯টি মন্দির, ৫টি কবরস্থান, ৪টি ঈদগা ও একটি শ্মশানসহ মোট ২৯৪টি প্রতিষ্ঠানের অনুকূলে ১৪ কোটি ৭০ লাখ টাকার বরাদ্দপত্র বিতরণ করা হয়।

মন্দির কমিটির প্রতিনিধি নির্মল কুমার জানান, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এই বরাদ্দ পাওয়ায় আমরা কৃতজ্ঞ। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অবকাঠামোগত উন্নয়নে এই অর্থ বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মোট ৫০০ পরিবারকে ১ বান্ডিল টিন ও ৩০০০ টাকা করে এবং ৮০টি পরিবারকে ৬২৫০ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া জেলা পরিষদ হতে ৭০টি পরিবারকে ১ বান্ডিল টিন ও ৬০টি পরিবারকে ৫০০০ টাকা করে নগদ সাহায্য দেওয়া হয়। একই সঙ্গে জেলা পরিষদের অধীনে ৮৮টি উন্নয়ন প্রকল্পের জন্য ৯০ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলামঠাকুরগাঁও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise