Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আগুনে পুড়ল ঘর, শেষ সম্বল ছেলেকেও হারিয়ে নিঃস্ব বৃদ্ধা সুফিয়া

নওগাঁ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ মে ২০২৬, ২২:৫১
আগুনে পুড়ল ঘর, শেষ সম্বল ছেলেকেও হারিয়ে নিঃস্ব বৃদ্ধা সুফিয়া

গ্রাফিকস: আগামীর সময়

নওগাঁর বদলগাছীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু। সেই আগুনেই পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রফিকুল ইসলাম (৪০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। বুধবার (২৭ মে) সকালে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার জোড় পুকুরিয়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রফিকুল কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, হলুদবিহারের জোড় পুকুরিয়া এলাকায় সরকারি খাসজমিতে ঘর তুলে বসবাস করতেন কয়েকটি অসহায় পরিবার। বুধবার সকালে হঠাৎ করেই একটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যবশত, ঠিক ওই সময় ঘরের ভেতরেই আটকে ছিলেন রফিকুল। ঘটনাস্থলটি মূল জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় আগুন লাগার শুরুতে সেখানে কোনো পুরুষ মানুষ ছিলেন না। আশেপাশের নারীরা ছুটে এসে প্রাণপণ চেষ্টা চালিয়েও রফিকুলকে জীবিত উদ্ধার করতে পারেননি।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুলের জীবনের গল্পটি শুধুই ট্র্যাজেডিতে ভরা। মাত্র চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে মারা যান তার ভাই। ভাইয়ের এমন আকস্মিক মৃত্যু সইতে না পেরে রফিকুলের মানসিক অবস্থার চরম অবনতি ঘটে। গত দুই মাস ধরে তার আচরণ এতটাই অস্বাভাবিক হয়ে পড়ে যে, নিরাপত্তার স্বার্থে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে আটকে রাখতেন।

চরম দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত এই পরিবারটি দীর্ঘদিন ধরে একটু আশ্রয়ের খোঁজে বিভিন্ন স্থানে ঘুরেছে। সর্বশেষ হলুদবিহারের এই খাসজমিতে ঠাঁই পেয়েছিল তারা। পরিবারে কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় ৫৬ বছর বয়সী বৃদ্ধা মা সুফিয়া বেগম ভিক্ষা করে ছেলের মুখে অন্ন তুলে দিতেন। চার মাসের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে আজ সম্পূর্ণ একা হয়ে গেছেন এই বৃদ্ধা। একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে তিনি শোকে পাথর হয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এই মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি