Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন, ঋণের কিস্তি নিয়ে দিশেহারা বিলকিস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১৯:১৬
হাওরে ডুবছে কৃষকের স্বপ্ন, ঋণের কিস্তি নিয়ে দিশেহারা বিলকিস

হাওরে পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্নের ধান। ঋণের চাপে দিশেহারা অনেকেই। ছবি: আগামীর সময়

‘২২ হাজার টাকা মজুরি দিয়া ৩ কানি জমির ধান কাটছি। ধান পাইছি ২০ মণ। পরিপক্ব হওয়ার আগেই ধান কাটতে হইছে। বেপারি দাম দিতেছে মাত্র ১০ হাজার টাকা। এই টাকা দিয়া কী করুম! ঋণের কিস্তি কেমনে দিমু? মরা ছাড়া আর উপায় নাই...।’

অশ্রুসিক্ত কণ্ঠে কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদীর হাওরের  ‍কৃষাণি বিলকিস খাতুন। কয়েক মাসের শ্রম, ঋণ আর স্বপ্ন— সবই যেন হাওরের পানিতে তলিয়ে গেছে তার।

চলতি বোরো মৌসুমে নিজের ও বর্গা নেওয়া জমিসহ ২২ কানি জমিতে ধান চাষ করেছিলেন বিলকিস। আত্মীয়-স্বজন ও সমিতি থেকে ঋণ নিয়ে চালিয়েছেন চাষাবাদের খরচ। আশা ছিল, ধান বিক্রি করে ঋণ শোধ করবেন, সংসার চালাবেন, নতুন করে ঘুরে দাঁড়াবেন।

১২০০ টাকা দিনমজুরি দিয়াও শ্রমিক পাইতেছি না। যেগুলো কাটছি, সেগুলাও ঠিকমতো শুকাইতে পারি নাই। ভিজা ধান কম দামে বিক্রি করতে হইতেছে। সব শেষ হইয়া গেল

কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সেই স্বপ্ন এখন ভাঙনের মুখে।

বিলকিস জানান, বৃষ্টির আগে কিছু ধান কাটতে পারলেও বাকি ধান পাকতে দেরি হওয়ায় পরে কাটতে হয়েছে। এখনো তার ১০ কানি জমির ধান পানির নিচে তলিয়ে আছে। হাওরে থৈ থৈ পানি, জমিতে কাদা আর গলাপানি। শ্রমিক সংকটের কারণে ধান কাটাও হয়ে পড়েছে প্রায় অসম্ভব।

‘১২০০ টাকা দিনমজুরি দিয়াও শ্রমিক পাইতেছি না। যেগুলো কাটছি, সেগুলাও ঠিকমতো শুকাইতে পারি নাই। ভিজা ধান কম দামে বিক্রি করতে হইতেছে। সব শেষ হইয়া গেল।’ অসহায়ত্বের কথা বলছিলেন বিলকিস।

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মেদীর হাওরে অন্তত পাঁচশ হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত  প্রায় দুই হাজার কৃষক।

ধানই আমার সব। এই ধান বেইচা সংসার চলে, পোলাপাইনের লেখাপড়ার খরচ চলে। কিন্তু ৫ কানি জমির ধান পানির নিচে। এখন কাটলেও ধানের মান থাকব না, দামও পাইমু না

চলতি মৌসুমে উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে প্রায় সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় ১১ হাজার হেক্টর জমি হাওর এলাকায়। তবে পানি বৃদ্ধি ও শ্রমিক সংকটের কারণে সময়মতো ধান ঘরে তুলতে পারেননি অনেক কৃষক।

‘ধানই আমার সব। এই ধান বেইচা সংসার চলে, পোলাপাইনের লেখাপড়ার খরচ চলে। কিন্তু ৫ কানি জমির ধান পানির নিচে। এখন কাটলেও ধানের মান থাকব না, দামও পাইমু না।’ হতাশার কথা জানালেন মেদীর হাওরের কৃষক আবুল কাশেম।

শুধু মাঠে নয়, সংকট এখন গোলাঘরেও। যেসব কৃষক আগেভাগে ধান কেটেছেন, তারাও পড়েছেন বিপাকে। টানা বৃষ্টির কারণে ধান শুকাতে না পেরে অনেকের ধান পচে নষ্ট হওয়ার উপক্রম।

স্থানীয় কৃষকদের অভিযোগ, শুরুতে দ্বিগুণ মজুরি দিয়ে শ্রমিক পাওয়া গেলেও গত দুই দিন ধরে বেড়েছে শ্রমিক সংকট। ফলে অনেকেই পাকা ধান চোখের সামনে পানিতে ডুবে যেতে দেখছেন। কিন্তু কিছুই করতে পারছেন না।

নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, হাওরে পানি বাড়ছেই। তবে নতুন করে আর কোনো জমি প্লাবিত হয়নি। বৃষ্টিপাত শুরুর আগেই ৬০ শতাংশের বেশি ধান কাটা হয়েছিল। তাই ক্ষতির পরিমাণ তুলনামূলক কম। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

তবে মাঠের কৃষকদের চোখে সেই কম ক্ষতির হিসাব যেন অনেক বড়। কারণ তাদের কাছে এ ধানই ছিল সারা বছরের ভরসা। এখন হাওরের পানির সঙ্গে সঙ্গে ভেসে যাচ্ছে তাদের বেঁচে থাকার স্বপ্নও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে প্রণোদনা দেওয়ার প্রক্রিয়া চলমান।

হাওর কৃষকডুবে গেছে ধানব্রাহ্মণবাড়িয়া
    শেয়ার করুন:
    Advertisement
    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    দুর্ঘটনার তিন দিন পর জাহাজে বিশেষায়িত তদন্ত দল

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৮

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    advertiseadvertise