Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিখোঁজের ৭ দিন পর নারীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৫
নিখোঁজের ৭ দিন পর নারীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

গ্রেপ্তার নুরুল আমিন

নেত্রকোনায় নিখোঁজের সাত দিন পর নাজু আক্তার খাতুন (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী নুরুল আমিনকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজুকে হত্যার কথা স্বীকার করেছেন নুরুল। পারিবারিক বিরোধ ও ভরণপোষণের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আজ শুক্রবার বিকালে নেত্রকোনা সদরের মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও এলাকার ঢুকিয়ালী নদীর পাড় থেকে মাটিচাপা অবস্থায় নাজুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাজু আক্তার সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে। গ্রেপ্তার নুরুল আমিন একই উপজেলার মৌগাতী ইউনিয়নের নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজু নিখোঁজ হন। এ ঘটনায় তার ছোট ভাই শুভ গত ২২ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ তদন্তে নেমে নুরুল আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নাজু ও নুরুল আমিনের প্রায় ১৪ বছর আগে বিয়ে হয়। তাদের ছয় বছরের একটি ছেলে ও আড়াই বছরের একটি মেয়ে রয়েছে। দাম্পত্য কলহের জেরে তাদের মধ্যে একাধিকবার তালাক ও পুনরায় বিয়ের ঘটনা ঘটে।

নাজু তার স্বামীর বিরুদ্ধে ভরণপোষণের মামলা করেছিলেন। এ ছাড়া ধর্ষণের অভিযোগে করা আরেকটি মামলা বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তাধীন। ওই মামলার মীমাংসার জন্য পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন নুরুল আমিন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে খাটপুড়া ব্রিজসংলগ্ন শ্মশানের পাশে টাকা নিয়ে তাদের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে নুরুল আমিন নাজুর বুকে ঘুষি মারেন। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে কাঁধে করে পাশের শ্মশানঘাটে নিয়ে যান নুরুল। সেখানে স্ত্রীর ওড়না দিয়ে শ্বাসরোধে নাজুকে হত্যা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

পুলিশের তথ্যমতে, হত্যার পর তৃষ্ণার্ত হয়ে পাশের ধানখেত থেকে পানি পান করেন নুরুল। পরে মরদেহ কাধে করে নিজের বাড়ির পাশের ঢুকিয়ালী নদীর পাড়ে নিয়ে যান। সেখান থেকে কোদাল এনে গর্ত করে মরদেহটি মাটিচাপা দেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

আসামির দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটির নিচে পুঁতে রাখা মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজের ঘটনায় করা জিডির তদন্ত করতে গিয়ে নুরুল আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়ে তথ্য পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারনুরুল আমিননেত্রকোনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের ‘আগামীর সময়’ পরিদর্শন

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ