হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল খামারির
সুনামগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে হাঁস রাখতে গিয়ে সফিক মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বজ্রপাতে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই বজ্রপাতের ঘটনা ঘটে।
জানা যায়, বিরাজ মিয়ার ছেলে হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মতো শনিবার সকালেও হাওরে হাঁস রাখতে গেলে হঠাৎ ঝড়ের সঙ্গে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে হাঁস খামারির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিততের সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার।






