Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সাটু‌রিয়া

আগাম শীতকালীন সবজি চাষে কৃষক হা‌সে

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ২২:০৪
আগাম শীতকালীন সবজি চাষে কৃষক হা‌সে

ছবি: আগামীর সময়

মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়ায় আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। অল্প সময়ে কম খরচে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, শিম, মুলা, লাউ, পালং শাকসহ শীতকালীন বিভিন্ন জাতের সবজি চাষ করে লাভবান হওয়ায় হা‌সি ফু‌টে‌ছে কৃষ‌কদের মু‌খে।

মৌসুমের তুলনায় আগাম সবজিতে দাম বেশি পাওয়ায় প্রতিবছর সাটু‌রিয়ায় বাড়‌ছে আগাম শীতকালীন সব‌জির আবাদ।

সাটু‌রিয়া উপ‌জেলায় উৎপাদন করা শাক সবজির আলাদা খ্যাতি রয়েছে সারা দেশে। উপজেলার সবজির গুণগত মান ভালো ও পুষ্টিকর হওয়ায় সারাদেশেই এখানকার সবজির চাহিদা রয়েছে। উপজেলার বিস্তীর্ণ কৃষি জমি জুড়ে এখন নানা সবজির সমারহ। সিম, ফুলকপিসহ হরেক রকম শীতকালীন সবজিতে হেসে উঠেছে ফসলের মাঠ।

সাটু‌রিয়ার উপ সহকারী কৃ‌ষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানায়, সাটুরিয়া উপজেলায় চলতি মৌসুমে ৯৫০ হেক্টর জ‌মি‌তে আগাম শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে ৯৯১ হেক্টর। এ ছাড়া উপ‌জেলায় ২৭ হেক্টর জ‌মি‌তে ধ‌নিয়া পাতা চাষ ক‌রে‌ছে কৃষকরা। প্রতি বছর উপ‌জেলার কৃষকরা লাভবান হওয়ায় আগাম শীত কা‌লীন সব‌জি চাষ বেড়েছে।

উপ‌জে‌লার ফুকুরহা‌টি, জান্না, তিল্লী এলাকার সবজি চাষিরা বলেন, তারা সারা বছরই বিভিন্ন জাতের সবজি চাষ করে থাকে। শীতকালীন আগাম জাতের সব‌জির মধ্যে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, পালং শাক ও ধনেপাতার আবাদ করা হয়। বাজারে প্রতিটি সবজিরই ব্যাপক চাহিদার সঙ্গে দামও ভালো পাওয়া যায়। বিক্রির জন্য এখন আর বাজারে যেতে হয় না। ব্যবসায়ীরা মাঠ থেকেই সবজি কিনে নিয়ে যায় তাই লাভও তুলানামূলক বেশি হয়।

উপ‌জেলার চামারখাই এলাকার না‌য়েব আলী (৫৫) জানা‌লেন, তি‌নি ৬০ শতাংশ জ‌মি‌তে ফুল ক‌পির আবাদ ক‌রে‌ছেন। গত ১৫ বছর ধ‌রে তি‌নি আগাম ফুলক‌পির আবাদ ক‌রে‌ন। আগাম চা‌ষে লাভ বে‌শি দাম পাওয়া যায় ভা‌লো। এক সপ্তাহ ধ‌রে তি‌নি বাজা‌রে ফুলক‌পি বি‌ক্রি কর‌ছেন ৮০\১০০ টাকা কে‌জি ধ‌রে।

উপ‌জেলার দরগ্রাম ‌রৌহা এলাকার কৃষক নয়া মিয়া (৫৫) ব‌লেন, এ বছর ১৫ শতাংশ জ‌মি‌তে ‌তি‌নি বেগু‌নের আবাদ ক‌রে‌ছে। এ পর্যন্ত দুই বা‌রে প্রায় ৬ মন বেগুন তুলে আড়‌তে নি‌য়ে ১৭৫০ টাকা মন বি‌ক্রি ক‌রে‌ছেন। আরও তিন থে‌কে চার বার বেগুন তুল‌তে পার‌বেন। অন‌্য ফস‌লের তুলনায় সব‌জি‌তে লাভ বে‌শি হওয়ায় তি‌নি সব‌জি আবা‌দ কর‌ছেন।

ফুকুরহা‌টি গ্রা‌মের কৃষক চান মিয়া (৬৫) ব‌লেন, এ বছর ৮০ শতাংশ জ‌মি‌তে তি‌নি আগাম ফুলক‌পির আবাদ ক‌রে‌ছেন। প্রতিবছর তি‌নি আগাম ক‌পির চাষাবাদ ক‌রেন। তার এলাকার সকল কৃষক এখন লাভবান হওয়ায় আগাম শীত কা‌লীন সব‌জি চাষ ক‌রে থা‌কেন। আর সব‌জি বিক্রির জন্য এখন আর হাট বাজারে নি‌য়ে যেতে হয় না। ঢাকার পাইকাররা ফস‌লের মাঠ থে‌কে সব‌জি ক্ষেত ধ‌রে কি‌নে নি‌য়ে যায়। তাই বি‌ক্রি ও সব‌জি মাঠ থে‌কে তোলার জন‌্য কৃষ‌কের বাড়‌তি ঝা‌মেলা পহা‌তে হয় না।

উপ‌জেলার চর তিল্লী গ্রা‌মের আ‌তোয়ার হো‌সেন (৪০) জানা‌লেন, তি‌নি ৩০ শতাংশ জায়গায় কড়লার আবাদ ক‌রে‌ছেন। এর ম‌ধ্যে দুইবার কড়লা তু‌লে বি‌ক্রি ক‌রে‌ছেন। বর্তমা‌নে জমির পা‌শে কড়লা তু‌লে রাখ‌লে ঢাকার পাইকাররা ১৬০০ টাকা মণ দা‌মে কড়লা জ‌মি থে‌কে কি‌নে নি‌য়ে যা‌চ্ছে। তার চাষ করা কড়লা আরও মাস খা‌নেক তু‌লে তু‌লে বি‌ক্রি করা যা‌বে। কড়লা বি‌ক্রি ক‌রে যে লাভ হ‌চ্ছে অন‌্য ফসল চাষ কর‌লে লাভ কম হ‌তো।

সাটু‌রিয়া উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার তা‌নিয়া তাবাসসুম ব‌লেন, সাটু‌রিয়া সব‌জি চা‌ষের জন‌্য বিখ‌্যাত এক‌টি উপ‌জেলা। আমরা সব সময় উপসহকারী কৃ‌ষি কর্মকর্তাদের মাধ‌্যমে কৃষক‌দের আগাম শীতকালীন সব‌জি চা‌ষের পরামর্শ দি‌য়ে থা‌কি। কারণ আগ‌াম শীতকা‌লীন যে সব‌জিটা হয় বি‌শেষ ক‌রে বেগুন, ফুলক‌পি, শশা, শীমসহ অন‌্যান‌্য সব‌জি সি‌জনের সময় যে দামটা পায় আগাম চা‌ষে তার চে‌য়ে বে‌শি দা‌মে বি‌ক্রি করার কৃষক অ‌নেক বে‌শি লাভবান হ‌য়ে থা‌কে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি