শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিনাজপুরে সড়ক অবরোধ

দিনাজপুরে এইচএসচি পরীক্ষার্থীদের বিক্ষোভ
দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে দিনাজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড মহাসড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা।
এতে ওই এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।
আন্দোনরত শিক্ষার্থীরা জানায়, তিন দফা দাবিতে তাদের এই কর্মসূচি। দাবিগুলো হলো, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল সোমবার যেসব পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের ফের পরীক্ষার সুযোগ দেওয়া এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী। তিনি আগামীর সময়কে জানালেন, আলোচনার প্রস্তুতি চলছে শিক্ষার্থীদের সঙ্গে।




