পুকুরে নেমে তলিয়ে গেল দুই ভাই
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রংপুরের পীরগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে দুই কিশোর। তারা হলো উপজেলার চতরা ইউনিয়নের কাঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) ও সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক। তিনি জানিয়েছেন, তামিম ও সুরুজ সম্পর্কে চাচাতো ভাই। দুজনই পড়ত কাঞ্চনবাজার উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে।
দুপুরে বাড়ির পাশে খেলা শেষ করে গোসলের জন্য বন্ধুদের সঙ্গে পুকুরে নামে তারা। এক পর্যায়ে তামিম ও সাদমান তলিয়ে গেলে অন্য বন্ধুরা চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন গিয়ে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে নেয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।




